
রশিদ খানের বল পিচ করে ঢুকে পড়েছিল। নিচু হয়ে আসা বল ঠেকাতে চেয়েও পারেননি সৌম্য সরকার। প্যাডে লাগার পর আবেদন করেন আফগানরা। আবেদনে আঙুল তোলেন আম্পায়ার। সৌম্য অন্য প্রান্তে নাজমুল হোসেন শান্তর সঙ্গে কথা বলে হাঁটা ধরেন। তবে রিপ্লেতে দেখা যায়, রিভিউ নিলে হয়তো বেঁচে যেতে পারতেন তিনি।
ইনিংস বড় করার আভাস দিলেও এলবিডব্লিউর ফাঁদে পড়ে ইনিংসের ১৯তম ওভারে ৪৯ বলে ৩৫ রান করে ফিরেছেন সৌম্য। তাঁর ইনিংসে ছিল ২ চার ও ২ ছয়। শারজায় সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হারের ম্যাচে বাংলাদেশি ওপেনার করেছিলেন ৪৫ বলে ৩৩ রান। আজ শুরুতে একটু ধীরস্থির ব্যাট চালালেও পরে সৌম্যের মেজাজে ব্যাট চালাতে থাকেন।
সৌম্যের বিদায়ের পর এলবিডব্লিউর ফাঁদে পড়েছিলেন নাজমুল হোসেন শান্তও। ইনিংসের ২২তম ওভারে মোহাম্মদ নবি আউটের আবেদন করেছিলেন। রিভিউতে বেঁচে যান বাংলাদেশ অধিনায়ক। ৪৩ রানে ব্যাট করছেন শান্ত। তাঁর সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ (১১)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শারজায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১২০ রান করেছে বাংলাদেশ।
এর আগে স্পিনার মোহাম্মদ গজনফারের করা ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে মিড অন দিয়ে ছয় মারার পরের বলই ফেরেন তানজিদ হাসান তামিম। একই শট খেলতে গিয়েছিলেন তিনি। কিন্তু বল বাউন্ডারিতেই পৌঁছায়নি। মিড অনে দাঁড়ানো ফিল্ডার মোহাম্মদ নবি সহজেই লুফে নেন ক্যাচ।
তাতেই ভাঙল বাংলাদেশের ওপেনিং জুটি। ঝড়ের আভাস দিয়ে তানজিদ ফেরেন ১৭ বলে ২২ রান করে। তাঁর ইনিংসে চারের সংখ্যা ৩ ও ছয় ১। তার আগে সৌম্যকে নিয়ে স্কোরবোর্ডে ২৮ রান জমা করেন এই বাঁহাতি ব্যাটার।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গজনফারের ঘূর্ণির সামনে প্রথম ম্যাচে খেই হারিয়ে হেরেছিল বাংলাদেশ। সিরিজ বাঁচাতে আজ জিততেই হবে বাংলাদেশকে।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৬ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৭ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৮ ঘণ্টা আগে