Ajker Patrika

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিন প্রার্থী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিন প্রার্থী
বিসিবি নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাহীন হতে যাচ্ছে। ছবি: বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ৭ জুন। আজ চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। নির্বাচন থেকে নাম সরিয়ে নিয়েছেন তিন প্রার্থী। এতে আরও প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন হতে যাচ্ছে বিসিবির।

নাম প্রত্যাহার করেছেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম তপু, লিজেন্ডস অব রূপগঞ্জের কাউন্সিলর মোহাম্মদ লুৎফর রহমান, ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মোহাম্মদ মাহমুদ-উর-রহমান।

বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নিতে তিন ক্যাটাগরিতে ৩৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে শুধু গোপালগঞ্জের জসিম উদ্দিন খসরুর মনোনয়ন বাতিল হয়েছিল। বাকি ৩২ প্রার্থীর মধ্যে কেউ ক্ষমতাসীন দলের সংসদ সদস্য, কেউ মন্ত্রীদের স্বজন কিংবা বিএনপির প্রভাবশালী নেতা। বিসিবির পরিচালক হতে যেন মরিয়া সরকারি দলীয়রা।

তিন ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি হলো আঞ্চলিক ও জেলা ক্রিকেট। ক্যাটাগরি-১ থেকে ১০ পরিচালকের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের ৭ পরিচালক। ক্যাটাগরি-২ নামে পরিচিত ঢাকা মহানগর ক্লাব থেকে হচ্ছেন ১২ পরিচালক। এখানে প্রার্থী এখন ১৬ জনের।

আর বাকি প্রার্থী ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের ফুফা।

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে এনএসসি তামিমকে সভাপতি করেই গঠন করে অ্যাডহক কমিটি। ১১ সদস্যের অ্যাডহক কমিটির সাতজনই আছেন নির্বাচনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত