
ফুটবল স্মারক সংগ্রহের বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই পর্তুগিজ তারকার জুভেন্টাসে খেলার সময়ের ‘পানিনি কাবুম গ্রিন ১-অব-১’ কার্ডটি বিক্রি হয়েছে ১৩ লাখ ৫০ হাজার ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ৫৩ লাখ টাকা। ফ্যানাটিকস কর্তৃপক্ষের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ইএসপিএন।
কার্ড বিক্রিতে রোনালদো হৈ-চৈ ফেলে দিলেও এখনো এই তালিকার শীর্ষস্থানটি লিওনেল মেসির দখলে। ২০২৫ সালের সেপ্টেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের রুকি কার্ড বিক্রি হয়েছিল ১৫ লাখ ডলারে (প্রায় ১৮ কোটি ৩৬ লাখ টাকা)—যা এখনো সর্বকালের রেকর্ড হিসেবে টিকে আছে।
এর আগে প্রথমবার ১০ লাখ ডলারের সীমা ছাড়ায় ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের একটি রুকি কার্ড। ২০২২ সালের ফেব্রুয়ারিতে সেটা বিক্রি হয়েছিল ১৩ লাখ ৩০ হাজার ডলারে। বিশেষজ্ঞদের মতে, রোনালদোর এই কার্ডটি আলাদা করে নজর কাড়ার কারণ এর অতি-দুর্লভ ‘গ্রিন ১/১ সংস্করণ। বিশ্বে এই কার্ডটি একটিই তৈরি করা হয়েছিল— এমনটাই জানিয়েছে দ্য অ্যাথলেটিকস।
রোনালদোর এই কার্ডটি মূলত ২০১৮ সালের পানিনি কাবুম সেটের অংশ, যা পানিনি তৈরি করেছিল। ‘কমিক-স্টাইল’ আর্ট ডিজাইনের কারণে কাবুম সিরিজটি সংগ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরেই আলাদা মর্যাদা পেয়ে আসছে। অন্যদিকে কার্ড গ্রেডিং প্রতিষ্ঠান প্রফেশনাল স্পোর্টস অথেনটিকেটর রোনালদোর আগের একটি কার্ডকে ৭ গ্রেড এবং অটোগ্রাফকে ১০ গ্রেড দিয়েছিল, যা সর্বোচ্চ দামের রেকর্ড তৈরি করেছিল। তবে এবারের বিক্রি সেটাকে পেছনে ফেলেছে।
কাবুম সিরিজের সূচনা হয় ২০১৩-১৪ মৌসুমে বাস্কেটবল কার্ড দিয়ে, পরে ধীরে ধীরে ফুটবলসহ অন্যান্য খেলায় বিস্তৃত হয়। বর্তমানে রোনালদো সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে খেলছেন। সম্প্রতি রিয়াদের ক্লাবটির হয়ে শিরোপা জিতেছেন সিআরসেভেন। ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে তাঁকে। তাঁকে রেখেই চূড়ান্ত পরিকল্পনা সাজিয়েছেন কোচ রবার্তো মার্টিনেজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ৭ জুন। আজ চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। নির্বাচন থেকে নাম সরিয়ে নিয়েছেন তিন প্রার্থী। এতে আরও প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন হতে যাচ্ছে বিসিবির।
১৮ মিনিট আগে
সাত বছর পর জাতীয় দলে ফিরে যেন আগুন ঝরালেন নাবিল মাস্টার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিখলেন নতুন ইতিহাস—মাত্র ২.৪ ওভারে ২ রান দিয়ে ৬ উইকেট, যা পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ড হিসেবে জায়গা করে নিয়েছে।
৩ ঘণ্টা আগে
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) আরও একটি মৌসুম শেষ হলো। বরাবরের মতো এবারও ইংল্যান্ড ছেড়েছেন বেশ কিছু কোচ এবং খেলোয়াড়। এঁদের মধ্যে মোহামেদ সালাহ এবং পেপ গার্দিওলা অন্যতম। তবে দুজনের বিদায়টা দুই রকম হয়ে থাকল।
৩ ঘণ্টা আগে
আগামী মাসের প্রথম সপ্তাহে সান মারিনোর বিপক্ষে তাদেরই মাঠে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সে ম্যাচকে সামনে রেখে আজ ৩০ সদস্যের প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত মার্চের উইন্ডো থেকে এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন এসেছে।
৪ ঘণ্টা আগে