
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নিতে তিন ক্যাটাগরিতে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে শুধু গোপালগঞ্জের জসিম উদ্দিন খসরুর মনোনয়ন বাতিল হয়েছে। তাঁর আজ আপিল করার সুযোগ থাকছে। বাকি ৩২ প্রার্থীর মধ্যে কেউ ক্ষমতাসীন দলের সংসদ সদস্য, কেউ মন্ত্রীদের স্বজন কিংবা বিএনপির প্রভাবশালী নেতা। আবার তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের বর্তমান অ্যাডহক কমিটির সাতজনই আছেন চূড়ান্ত প্রার্থীর তালিকায়। আগেও ক্ষমতাসীন দলের প্রভাব ছিল বিসিবিতে, তবে এবার যেন ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব রেকর্ড।
ক্যাটাগরি-১ থেকে ১০ পরিচালকের বিপরীতে প্রার্থী হয়েছেন ১৩ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন ঢাকা, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের ৫ পরিচালক। প্রতিদ্বন্দ্বিতা হবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে।
রংপুর বিভাগ থেকে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সল আমীন হয়েছেন একমাত্র প্রার্থী। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে মীর শাকরুল আলম রাজশাহী থেকে একমাত্র প্রার্থী। সিলেট বিভাগের পরিচালক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া আবদুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি করপোরেশনে সরকার নিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি। গোপালগঞ্জের প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় ঢাকা বিভাগ থেকে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের ছেলে সাইদ বিন জামান ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে।
চট্টগ্রাম বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া মাঈন উদ্দিন চৌধুরী পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চাচা। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং শরীফুল ইসলাম অপু। খুলনা বিভাগের প্রার্থী শান্তনু ইসলাম সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের বড় ছেলে এবং বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের ভাই। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন খুলনার শফিকুল আলম ও আব্দুছ ছালাম। শফিকুল আলম বর্তমানে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।
বরিশাল বিভাগে একটি পদের বিপরীতে দুজন প্রার্থী। ভোলার মুনতাসির আলম চৌধুরী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। আর মিজানুর রহমানের রাজনৈতিক পরিচয় না থাকলেও তিনি তামিম ইকবালের সাবেক ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের স্বত্বাধিকারী। তামিমের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত তিনি।
ঢাকার ক্লাবগুলোর ক্যাটাগরির ১২ পরিচালক পদের বিপরীতে প্রার্থী ১৮ জন। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সদস্য ইসরাফিল খসরু (অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে) এক্সিউম ক্রিকেটার্স ক্লাব থেকে, সাঈদ ইব্রাহিম আহমেদ (স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে) ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব, মির্জা ইয়াসির আব্বাস (প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের ছেলে) আজাদ স্পোর্টিং ক্লাব থেকে প্রার্থী হয়েছেন। অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালের ক্লাব ওল্ড ডিওএইচএস। আবাহনী থেকে ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু ইন্দিরা রোড ক্রীড়া চক্র থেকে প্রার্থী হয়েছেন। বগুড়া-৫ আসনের সংসদ সদস্য জি এম সিরাজের ছেলে আসিফ রব্বানী প্রার্থী হয়েছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাব থেকে।
ক্লাব ক্যাটাগরি থেকে প্রার্থী হয়েছেন আমিনুল ইসলাম বুলবুলের আগের বোর্ডের চার পরিচালক। চারজনই বুলবুলদের বোর্ড ভাঙার কিছুদিন আগে পদত্যাগ করেছিলেন। তাঁদের মধ্যে আছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল, যিনি আগের বোর্ডের এনএসসি মনোনীত পরিচালক ছিলেন। ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলর হওয়া ফয়সালের বাবা আবুল কালাম কুমিল্লা-৯ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য। বুলবুলদের বোর্ডে থাকা ফৈয়াজুর রহমান, আমজাদ হোসেন ও শানিয়ান তানিম প্রার্থী হয়েছেন ক্যাটাগরি ২ থেকে।
এই ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও সাবেক পরিচালক সিরাজউদ্দিন মো. আলমগীর, যিনি তামিমের ফুফা।

ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে কোমো। ইতালিয়ান ক্লাবটি নিজেদের যুব একাডেমিতে খেলোয়াড়দের জন্য হেড নিষিদ্ধ করেছে। মুলত মাথায় আঘাতজনিত ঝুঁকি কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছে কোমো।
১০ মিনিট আগে
বল এক্সট্রা কাভারের ওপর দিয়ে যেতেই মেহেদী হাসান মিরাজের বাঁধভাঙা উচ্ছ্বাস, সেঞ্চুরির পর উদযাপন—বুঝতেই পারছেন, এখানে ঘটনার প্রেক্ষাপট আসলে কী। ২০২২ সালে ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুণ্যে হয়েছিলেন সিরিজসেরা। চার বছর পর যখন দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ-ভারত সিরিজ, মিরাজের মন পড়ে
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে এখন ক্লাব ফুটবলে ফেরার পালা। তবে নিউজার্সিতে গত ১৯ জুলাই ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর লিওনেল মেসি আর মাঠে ফেরেননি। তাঁকে ছাড়াই নিয়মিত খেলছে ইন্টার মায়ামি। এবার তাঁর খেলা হচ্ছে না এমএলএস অল স্টার ম্যাচেও।
৩ ঘণ্টা আগে
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টি-টোয়েন্টি, ইংল্যান্ডের কাছে চার টি-টোয়েন্টি—শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারত টানা ছয় টি-টোয়েন্টি হেরে বেকায়দায় পড়েছিল। অবশেষে জিম্বাবুয়ে সিরিজে এসে জয়ের দেখা পায় ভারত। টানা দুই টি-টোয়েন্টি জিতে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে আইয়ারের দল। আজ জিতলে জিম্বাবুয়েকে ধবলধোলাই ক
৩ ঘণ্টা আগে