
ভারতের সবশেষ দুই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে জসপ্রীত বুমরা অসামান্য অবদান রেখেছেন। বিশেষ করে ডেথ ওভারে বোলারদের জন্য যে বিষাক্ত মৃত্যুবাণ ছোড়েন, সেটার জবাব দেওয়ার মতো ভাষা থাকে না ব্যাটারদের কাছে। কিন্তু ছন্দে থাকা এমন এক ক্রিকেটারের বেতন ২ কোটি রুপি কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
হঠাৎ বুমরার প্রসঙ্গ আসার কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্ভাব্য নতুন কেন্দ্রীয় চুক্তি। ২০২৫-২৬ মৌসুমের চুক্তি থেকে এ+ ক্যাটাগরি বাদ দেওয়া হচ্ছে বলে শোনা গেছে সেক্ষেত্রে ‘এ’ ক্যাটাগরিতে চলে যেতে পারেন বুমরা। আগে যেখানে বছরে ৭ কোটি রুপি পেতেন, ক্যাটাগরিতে নিচে নেমে গেলে সেটা হয়ে যাবে ৫ কোটি রুপি। টাইমস অব ইন্ডিয়ার আজকের এক প্রতিবেদন থেকে তেমন কিছুরই ইঙ্গিত মিলেছে। বিসিসিআইয়ের এক ঘনিষ্ঠ সূত্র বলেছেন, ‘বোর্ড বুমরাকে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, সেটা খতিয়ে দেখছে। তার পারিশ্রমিক ৭ কোটি থেকে কমিয়ে ৫ কোটি করাটা অন্যায্য হবে। আরও কয়েকজন ক্রিকেটার আছেন, যারা ভালো পারফর্ম করা সত্ত্বেও এক ধাপ নিচে নেমে গেছেন বলে মনে হচ্ছে। তাদের চুক্তির মূল্যায়নেও ব্যাপারটি পুনরায় বিবেচনা করা হতে পারে।’
বিসিসিআইয়ের ২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি এখনো প্রকাশ করেনি। তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ৩০ ক্রিকেটারকে চুক্তির আওতায় আনা হয়েছে। পর্যাপ্ত ক্রিকেটার না থাকায় এ+ ক্যাটাগরি বাদ দেওয়ার চিন্তাভাবনা চলছে। সেক্ষেত্রে সর্বোচ্চ ক্যাটাগরি হবে ‘এ’।
বিরাট কোহলি, রোহিত শর্মা, বুমরা, রবীন্দ্র জাদেজা—‘এ+’ ক্যাটাগরিতে সবশেষ মৌসুমে ছিলেন চার ক্রিকেটার। যাঁদের মধ্যে কোহলি-রোহিত এরই মধ্যে টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন। আর কোহলি-রোহিতের সঙ্গে বার্বাডোজে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন জাদেজা। শুধু বুমরার জন্য ‘এ+’ ক্যাটাগরি রাখতে চাচ্ছে না বিসিসিআই।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বুমরার শেষের ম্যাজিকে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেবার ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন তিনি। আর সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা জেতে ভারত। ৪ ওভারে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ফাইনালসেরার পুরস্কার পেয়েছেন বুমরা। প্রথম দল হিসেবে সর্বোচ্চ তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা, স্বাগতিক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন, টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন—আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত গতকাল অনেকগুলো প্রথমের কীর্তি গড়েছে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১০ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১১ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১২ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে