
বয়স হয়ে গেছে ৪২। এ বয়সে কোথায় একটু অবসর সময় কাটাবেন তা নয়, জিমি অ্যান্ডারসন আবারও নেমে পড়তে চান বল হাতে। এবার অবশ্য তাঁর অভিযান আইপিএলে। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগটির মেগা নিলামে থাকছে ইংলিশ ‘সুইং মাস্টারের’ নামও।
টেস্টে মনোযোগ দিতে গত এক দশক ধরে সীমিত ওভারের ক্রিকেটই খেলেননি অ্যান্ডারসন। সাদা পোশাকে তাঁর ২১ বছরের ক্যারিয়ার থেমেছে এ বছরের শুরুতে। লর্ডসে টেস্ট ক্যারিয়ার শুরু করা অ্যান্ডারসন থেমেছেনও সেখানে। ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নেওয়া এই কিংবদন্তি পেসার অবসরের পর কাজও করেছেন ইংল্যান্ডের ব্যাকরুম দলের অংশ হিসেবে। ইংলিশদের ফাস্ট বোলিং পরামর্শক হয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন। এখন অ্যান্ডারসনের ইচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাওয়া। এই কারণে আইপিএলে খেলতে চান এই পেসার। তিনি মনে করেন, খেলোয়াড় হিসেবে এখনো তাঁর অনেক কিছু দেওয়ার আছে। এ নিয়ে তাঁর কথা, ‘আমার মনে হয়, খেলোয়াড় হিসেবে আমার আরও অনেক কিছু দেওয়ার আছে।’
এই মাসে শুরু হচ্ছে আইপিএলের নিলাম। নিলামের জন্য নিবন্ধীকৃত অ্যান্ডারসনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১.২৫ কোটি রুপি। ইংলিশ কিংবদন্তি শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০০৯ সালে। আর ওয়ানডে ২০১৫ সালে। এরপর টানা খেলে গেছেন টেস্ট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অ্যান্ডারসন সবশেষ খেলেছেন ২০১৪ সালে। তবে কখনো আইপিএলে দেখা যায়নি তাঁকে।
কিন্তু আশাটা এখনো যে ছাড়েননি অ্যান্ডারসন, সেটি এই আইপিএল নিলামে নাম দিয়েই বুঝিয়ে দিয়েছেন। এ নিয়ে রেডিও ৪-এর ‘টুডে প্রোগ্রামে তিনি বলেছেন, ‘এখনো আমার অনেক কিছু আছে। আমি এখনো খেলতে পারি।’ ইংলিশ তারকা পেসার এই প্রোগ্রামে এসেছিলেন নিজের নতুন বইয়ের (আত্মজীবনী) প্রচার স্বার্থে। সেখানে তিনি আরও বলেন, ‘আমার কখনো আইপিএলে খেলার অভিজ্ঞতা হয়নি। কয়েকটি কারণে আমার মনে হলো, খেলোয়াড় হিসেবে আমার দেওয়ার অনেক কিছু আছে। অবসরের পর আমার অল্প কোচিংয়ের অভিজ্ঞতাও হয়েছে। ইংল্যান্ড দলের অল্পস্বল্প দেখভাল করছি। আইপিএল খেললে ক্রিকেটের জ্ঞান আরও কিছুটা বাড়বে। সেই জ্ঞান ভবিষ্যতে কাজে লাগবে।’
খেলোয়াড় নাকি কোচ কোন ভূমিকায় অ্যান্ডারসনকে আইপিএলে দেখা যেতে পারে সেটি নিলামের পরেই জানা যাবে। তবে যে কোনো দলই চাইবে তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে। অ্যান্ডারসনেরও তো সেই চাওয়া। আইপিএলের স্বাদ নিতে যে তিনি প্রস্তুত।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
২১ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে