
ভারত যা করতে পারেনি, সেটাই করে দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০২৪ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত টানা তিন টেস্ট পাকিস্তানের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। জয়ের পর নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হকরা যেমন প্রশংসায় ভাসছেন, মুদ্রার উল্টো পিঠে অবস্থান করছে পাকিস্তান। শান মাসুদ, মোহাম্মদ রিজওয়ানদের ওপর দিয়ে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়।
মিরপুরে শেষ দিনে গতকাল ২৬৮ রানের লক্ষ্য পাকিস্তানকে দিয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে কমপক্ষে ৭৫ ওভারের মতো সময় পেয়েছিল পাকিস্তান। তবে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে ১৬৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান। প্রথম টেস্টে ধারাভাষ্যকার হিসেবে কাজ করায় মাসুদ-রিজওয়ানদের অসহায় আত্মসমর্পণ কাছ থেকে দেখেছেন রমিজ রাজা। পাকিস্তান দলকে রীতিমতো ধুয়ে দিয়েছেন সাবেক পিসিবি চেয়ারম্যান।
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে গতকাল ১১ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে পাকিস্তান। সফরকারীদের ১০৪ রানে হারের পর তাদের খেলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন রমিজ। নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে পাকিস্তানি এই ক্রিকেট বিশ্লেষক বলেন, ‘ক্রিকেটে জয়-পরাজয় থাকবেই। কিন্তু হারের ধরনটাও তো দেখতে হবে। যারা র্যাঙ্কিংয়ে ১, ২, ৩ নম্বরে আছে, তারা ঠিকই ম্যাচটা জিতত।’
বিদেশের মাঠে পাকিস্তান সবশেষ টেস্ট জিতেছে ২০২৩ সালে। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ও ২২২ রানে জয়ের পর বিদেশে পাকিস্তান টানা ছয় টেস্ট হেরেছে। এই ছয় টেস্টের মধ্যে তিনটিতে পাকিস্তান হেরেছে রান তাড়া করতে গিয়ে। অপর তিন ম্যাচ তারা হেরেছে রান ডিফেন্ড করতে গিয়ে।
রমিজের মতে পাকিস্তানি ক্রিকেটারদের মানসিক সমস্যা রয়েছে অনেক দিন ধরেই। যার খেসারত দলটি দিচ্ছে একের পর এক ম্যাচ হেরে। সাবেক পিসিবি চেয়ারম্যান বলেন, ‘পাকিস্তানের এই মানসিক সমস্যা শুরু হয়েছে অনেক দিন আগে থেকেই। গত পৌনে তিন বছরে পাঁচ বারের মধ্যে চার বার রান তাড়া করতে গিয়ে আমরা হেরেছি। রান তাড়ার ক্ষেত্রে নিষ্ঠা আর আত্মবিশ্বাস দেখা যায় না বললেই চলে। পাকিস্তানের ব্যাটিংয়ের অবস্থা যাচ্ছে তাই। যত জনকে খেলানো হয়েছে, সবাই চাপে ভেঙে পড়ে।’
টেস্টে শান মাসুদ অধিনায়কত্ব করছেন ২০২৩ সাল থেকে। কিন্তু দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না। পাকিস্তানকে ১৫ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ১১টিতেই হেরেছে দল। মাসুদের নেতৃত্বের সমালোচনা করে রমিজ বলেন, ‘মাসুদের নেতৃত্বের প্রায় তিন বছর হতে চলল। যদি আপনি ১৫ ম্যাচে অধিনায়কত্ব করে ১১ ম্যাচে হারেন এবং চার ম্যাচ জেতেন, তাহলে বুঝতে হবে অনেক কিছু ঠিকঠাক চলছে না।’
মিরপুরে প্রথম টেস্ট শুরুর আগে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এগিয়ে ছিল পাকিস্তান। বাংলাদেশ ছিল পিছিয়ে। আজ মিরপুরে ১০৪ রানে জয়ের পর দুই ধাপ এগিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এল বাংলাদেশ। শান্তর দলের সফলতার হার ৪৪.৪৪ শতাংশ। অন্যদিকে পাকিস্তান দুই ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে। তাদের সফলতার হার ৩৩.৩৩ শতাংশ। ১৬ মে সিলেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—কথাটা ক্লিশে হলেও নাজমুল হোসেন শান্তকে দেখে এটা অনেকে বলতেই পারেন। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ১০৭ ও ৮১ রানের দুটি ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন বলেই নয়। অধিনায়ক হিসেবে তাঁর শরীরী ভাষা ছিল দেখার মতো। শান্তর আশা, বাংলাদেশ আর
৩৫ মিনিট আগে
ঘণ্টায় ১৪০ কিলোমিটারের গতির পাশাপাশি বাউন্সার ও ইয়র্কারে ব্যাটারদের রীতিমতো নাচিয়ে ছাড়েন নাহিদ রানা। কীভাবে তাঁর বল খেলবেন, সেই দুশ্চিন্তায় তটস্থ থাকেন ব্যাটাররা। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিষ্প্রভ থাকলেও জ্বলে উঠেছেন আসল সময়েই। বাংলাদেশের গতিতারকার বোলিং দেখে ইমরান খানে
১ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে জয়ের পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। দাপুটে জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। শান্ত-মুমিনুল হক-মুশফিকুর রহিমদের দল এবার সুখবর পেল টেস্ট চ্যাম্পিয়নশিপেও।
১৪ ঘণ্টা আগে
পাকিস্তান কোনো ম্যাচ হারলেই সামাজিক মাধ্যমে রীতিমতো সমালোচনার ঝড় বইয়ে দেন কামরান আকমাল। দলকে নিয়ে এমন সব মন্তব্য করেন, তাতে মনে হতে পারে পাকিস্তানের চেয়ে বাজে দল হতেই পারে না। আজ মিরপুরে বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তানকে রীতিমতো ধুয়ে দিলেন কামরান।
১৪ ঘণ্টা আগে