
দুই দিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন যুজবেন্দ্র চাহাল। ভারতীয় এই লেগ স্পিনার দাবি করেছেন, ২০১৩ সালে মুম্বাইয়ের হয়ে খেলার সময় এক সতীর্থ মদ্যপ অবস্থায় তাকে ১৫ তলার ছাদ থেকে ফেলে দিচ্ছিলেন। কোনো রকমে প্রাণে বেঁচে যান তিনি। এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রবি শাস্ত্রী। সাবেক ভারতীয় কোচ মনে করেন, যে সতীর্থ চাহালের সঙ্গে এমন করেছিল তাকে কঠিন শাস্তি দেওয়া হোক।
মুম্বাইয়ের বিরুদ্ধে চাহালের অভিযোগ ভারতীয় ক্রিকেটে আলোচনার ঝড় তুলেছে। ঘটনাটি জানার পর হতবাক হয়েছেন অনেকেই। শাস্ত্রী শুধু অবাক হননি, ওই সতীর্থের কঠিন শাস্তি দাবি করে তাঁকে ক্রিকেট থেকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘বিষয়টি হাসির ব্যাপার নয় মোটেই। আমি জানি না, কে এই ঘটনার সঙ্গে জড়িত। নিশ্চিত সেদিন সংশ্লিষ্ট ক্রিকেটার বেহুঁশ ছিল। যদি তাই হয়ে থাকে, সেটি চিন্তার বিষয়। যে এটি করেছে, সে মোটেও প্রকৃতস্থ অবস্থায় ছিল না। এ ধরনের ঘটনায় বেশির ভাগ ক্ষেত্রেই অঘটন ঘটে। এটা কোনোভাবেই মানা যায় না।’
শাস্ত্রী জানিয়েছেন, তিনি এই প্রথম এমন ঘটনার কথা জেনেছেন। বর্তমান সময়ে এমন ঘটনা কেউ ঘটালে তাকে আজীবন নিষিদ্ধ করা হতো উল্লেখ করে শাস্ত্রী বলেন, ‘এ ধরনের কুকীর্তির খবর এই প্রথম আমি শুনছি। এটা মোটেও মজার ঘটনা নয়। যদি আজকের দিনে এ ধরনের ঘটনা ফের ঘটে, তা লে আমি নিশ্চিত জড়িত ব্যক্তি সারা জীবন নির্বাসিত হবেন। আর সেই ব্যক্তিকে পুনর্বাসন কেন্দ্রে পাঠাতে হবে দ্রুত। আজীবন নির্বাসিত হয়ে ক্রিকেট মাঠের ধারেকাছে আসতে না পারলেই তিনি বুঝতে পারবেন এটা কতটা নির্যাতন।’
সাবেক এই ভারতীয় কোচ মনে করেন, এমন ঘটনা ঘটলে ক্রিকেটারদের উচিত তখনই দলকে অবগত করা। কারণ দেরি করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ক্রিকেটারদের উদ্দেশে তাঁর পরামর্শ, ‘কেউই নিশ্চয়ই চাইবে না, এ রকম ঘটনার জেরে কোনো বড় দুর্ঘটনা ঘটে যাক। এ রকম হলে তৎক্ষণাৎ দলকে জানানো দরকার। ঠিক যে রকম ম্যাচ গড়াপেটা সংক্রান্ত ঘটনার আভাস পেলে বা প্রস্তাব এলে দুর্নীতি দমন শাখাকে জানানো হয়ে থাকে।’

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে