
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও আরাফাত সানির বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে অ্যাকশন বদলে ফিরে আসেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। ৯ বছর পর আবার তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ করা হয়েছে।
মিরপুরে গতকাল প্রথম কোয়ালিফায়ারের ফরচুন বরিশাল-চিটাগং কিংস ম্যাচ শেষে জানা যায় সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা। তবে বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান জানিয়েছেন, সন্দেহ প্রকাশ করা হয়েছে প্লে-অফের আগেই। আজকের পত্রিকাকে আজ রকিবুল বলেন, ‘লিগ পর্বের শেষ ম্যাচে (চিটাগং কিংস-ফরচুন বরিশাল) সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ করা হয়। আগামী সাত দিনের মধ্যে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির অধীনে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় ফেল করলে ফের তার বোলিং নিষিদ্ধ হবে। তবে আপাতত সানির বোলিং করতে কোনো বাধা নেই।’
ফরচুন বরিশালের কাছে গত রাতে ৯ উইকেটে হারলেও ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাচ্ছে চিটাগং কিংস। মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামীকাল মুখোমুখি হচ্ছে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। যেহেতু সানির আপাতত বোলিং করতে কোনো সমস্যা নেই, তাতে চিটাগং হাঁপ ছেড়েই বেঁচেছে। এবারের বিপিএলে ৯ ম্যাচে ৮.৩০ ইকোনমিতে ১০ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন তিনি।
সানির আগে এবারের বিপিএলে চিটাগংয়ের আলিস আল ইসলামের বোলিং নিয়েও সন্দেহ করা হয়েছিল। প্রশ্ন উঠেছিল তাঁর অফ স্পিনের ক্রস সিম ডেলিভারি নিয়ে। আলিস এরপর বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির অধীনে পরীক্ষা দিয়ে পাস করেছেন। সানির মতো আলিসও চিটাগংয়ের বোলিং আক্রমণে বেশ কার্যকরী।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
৫ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
৬ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
৭ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে