ছাদে লাগলেই ছক্কা—‘পাড়ার ক্রিকেটের’ মতোই ঘটনা দেখা গেল বিগ ব্যাশে। গতকাল মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে মেলবোর্ন রেনেগেডস-মেলবোর্ন ম্যাচে এমন ঘটনা ঘটেছে দুবার। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে।
ডকল্যান্ডসে ‘মেলবোর্ন ডার্বিতে’ প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৬২ রান করে রেনেগেডস। ১৬৩ রান তাড়া করতে নামা স্টার্সের ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা। ওভারের শেষ বলে উইল সাদারল্যান্ডকে তুলে মেরেছিলেন জো ক্লার্ক। বল সোজা ছাদ বরাবর আঘাত করে এবং আম্পায়ার ছক্কা ঘোষণা দেন। দ্বিতীয় ঘটনা ঘটে ইনিংসের ১৬তম ওভারে। ওভারের প্রথম বলে টম রজার্সকে শট করতে গিয়েছিলেন বিউ ওয়েবস্টার। এবারও বল ছাদে আঘাত করলে ছক্কা দেওয়া হয়। বিগ ব্যাশের নতুন আইন মেনেই ছক্কা দেওয়া হয়েছে। ১৯.৭.১ আইন অনুসারে, ‘বল ছাদের কোথাও আঘাত করলে তা ছক্কা ঘোষণা করা হবে।’
বিগ ব্যাশের এই জোড়া ছক্কা নিয়ে মজাদার টুইট করছেন নেটিজেনরা। স্টার্ক নামের একজন টু্ইট করেছেন,‘বিগ ব্যাশ আমাকে ছোটবেলার স্কুল ক্রিকেটের স্মৃতি করিয়ে দিচ্ছে। ছাদে লাগলে কীভাবে ছক্কা দেওয়া হয়। সবচেয়ে বাজে অবস্থা। আর সীমানার বাইরে ক্যাচ ধরলে তা আউট দেওয়া হয়।’ ছাদে লেগে ছক্কা হওয়ার নিয়ম বাতিলের দাবি তুলেছেন আকিল হোসেইন। ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি স্পিনার বলেন, ‘ছাদের নিয়ম বাতিল করে দেওয়া উচিত। আকাশে উঠলেই সেটা ছক্কা হতে পারে না।’

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে রানের ফোয়ারা ছোটাচ্ছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে যে এক সংস্করণ ওয়ানডে খেলেন, সেই সংস্করণে সবশেষ ১০ ইনিংসের চারটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন তিনি। আজ তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।
৩১ মিনিট আগে
অস্ট্রেলিয়া যেন ডেভিড মিলারের প্রিয় প্রতিপক্ষ। ওয়ানডে ক্যারিয়ারের সেরা দুই ইনিংসই মিলার খেলেছেন অজিদের। আজ তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।
১ ঘণ্টা আগে
কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৫ ঘণ্টা আগে