২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। সব মিলিয়ে ভারতের লিড হলো ৩০৮ রান। তার আগে প্রথম দিনের ৬ উইকেটে ৩৩৯ রান থেকে আজ আবারও প্রথম ইনিংসে ব্যাটিং নেমেছিল ভারত। আজ ৩৭ রান যোগ করে হারিয়েছে বাকি ৪ উইকেট। অর্থাৎ প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৩৭৬ রান।
৩৭৬ রানে অলআউট হওয়ার পর ভারত বাংলাদেশকে প্রথম ইনিংস গুটিয়ে দিয়েছে ১৪৯ রানে। এরই মধ্যে তিন শ রান ছাড়িয়ে বাংলাদেশকে বড় লক্ষ্য ছুড়ে দেওয়ার পথে ভারত। তবে ঠিক কেমন লক্ষ্য সফরকারীদের দিতে চায় ভারত?
দ্বিতীয় দিনের খেলা শেষে রবীন্দ্র জাদেজা জানালেন, আরও ১২০-১৫০ রান যোগ করতে চান তাঁরা। অভিজ্ঞ অলরাউন্ডার বললেন, ‘দ্বিতীয় ইনিংসে আমাদের ভালো স্কোর করতে হবে। এখান থেকে আমাদের আরও ১২০-১৫০ রান করতে হবে। তারপর তাদের যত দ্রুত সম্ভব অলআউট করার চেষ্টা করতে হবে। পিচ ব্যাটিংয়ের জন্য খুব ভালো, কিন্তু ফাস্ট বোলারদের জন্য এখানে আলাদা কিছু ছিল।’
এরই মধ্যে ভারতের লিড ৩০৮। জাদেজার কথা অনুযায়ী ১২০-১৫০ রান যোগ করলে, বাংলাদেশকে সাড়ে ৪০০ রানের মতো লক্ষ্য ছুড়ে দিতে পারবে ভারত। প্রথম ইনিংসে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত। সপ্তম উইকেটে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ১৯৯ রানের দুর্দান্ত এক জুটি গড়ে দলের ভালো সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জাদেজা। সেঞ্চুরির ইঙ্গিত দিয়েও ফেরেন ৮৬ রানে।
বল হাতেও জাদেজা প্রয়োজনের সময় ব্রেক-থ্রু এনে দিয়েছেন ভারতকে। ৪০ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পঞ্চম উইকেটে সাকিব আল হাসান ও লিটন দাস বিপর্যয়ে সামলে রান জুটি বড় করার চেষ্টা করেন। কিন্তু লিটনকে ফিরিয়ে ৫১ রানের জুটি ভাঙেন জাদেজা। তারপর ফেরান সাকিবকেও।
চারটি উইকেট নিতে পারলে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁবেন জাদেজা। ৩৫ বছর বয়সী এই স্পিনার অবশ্য আশাবাদী কীর্তি অর্জন করতে, ‘পিচ ব্যাটিংয়ের জন্য খুব ভালো। কিন্তু ফাস্ট বোলারদের জন্য এখানে কিছু আছে। কিছু বল সিম করছিল। ফাস্ট বোলাররা পরিশ্রম করতে পারলে উইকেট পেতে পারে। আমার বোলিং নিয়ে খুশি। এই মাঠে তিনশতম টেস্ট উইকেট নেওয়ার দারুণ সুযোগ।’

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৫ ঘণ্টা আগে