
শিরোনাম দেখে যে কেউ আঁতকে উঠতে পারেন। তবে ভয় পাওয়ার কিছু নেই। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবং সাবেক অধিনায়ক নিজের ৩৯ তম জন্মদিনটা পালন করছেন বেশ ভালোভাবেই। যিনি মারা গেছেন তিনি ভারতীয় ক্রিকেটার সাকিব।
ভারতের উত্তর প্রদেশে ক্রিকেট খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে সাকিব নামের এক তরুণ ক্রিকেটারের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২২ বছর। স্থানীয়ভাবে একজন উদীয়মান ক্রিকেটার হিসেবে পরিচিত ছিলেন সাকিব। মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর প্রদেশের হাফিজ থানাগঞ্জ এলাকায় বন্ধুদের সঙ্গে একটি ক্রিকেট ম্যাচে অংশ নিয়েছিলেন সাকিব। খেলার এক পর্যায়ে হঠাৎ তিনি শ্বাসকষ্ট অনুভব করেন এবং কিছুক্ষণের মধ্যেই মাঠে লুটিয়ে পড়েন। এতে মাঠে উপস্থিত খেলোয়াড় ও দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অবস্থা বেগতিক দেখে সতীর্থ এবং অন্যান্য খেলোয়াড়রা সাকিবকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তীব্র হৃদরোগে আক্রান্ত হয়েই সাকিবের মৃত্যু হয়েছে। জানা গেছে, সাকিব একজন শিক্ষার্থী ছিলেন এবং বি. এড. পড়াশোনা করছিলেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, সাকিব ছিলেন ভদ্র, মিশুক ও খেলাধুলাপ্রিয় একজন তরুণ। স্থানীয় বিভিন্ন টুর্নামেন্টেও নিয়মিত অংশগ্রহণ করতেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম বিরাজ করছে। একই সঙ্গে পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সামাজিক ও ক্রীড়া মহল এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে।

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট গড়িয়েছে পঞ্চম দিনেই। সম্ভাব্য পরিণতি ড্র মনে হলেও গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে ঘটতে পারে যেকোনো কিছুই। পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটার সালমান আলী আঘা রোমাঞ্চকর শেষের আশাই করছেন।
১১ ঘণ্টা আগে
ঠিক এক মাস পরই শুরু হবে বিশ্বকাপ। আর্জেন্টিনার জন্য চাপটা এবার আরও বেশি। তারা এবার নামছে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ সামনে রেখে আজ দল দিয়েছে আর্জেন্টিনা।
১২ ঘণ্টা আগে
১৭ মে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২১ মে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে সাফের মূল লড়াইয়ে অংশ নিতে ভারতের গোয়ায় পৌঁছাবে দল। সেখানে গ্রুপ ‘বি’তে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ।
১৩ ঘণ্টা আগে
২০২৪ সালের মার্চে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পেয়েছিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। টানা দুই বছর ধারাবাহিক ভালো আম্পায়ারিংয়ের পুরস্কার হিসেবে তাঁর মেয়াদ আরও এক বছর বেড়েছে। ২০১০ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরের ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে অভিষেক হয়
১৩ ঘণ্টা আগে