Ajker Patrika

‘ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে চলে অস্ট্রেলিয়ার ক্রিকেট’

ক্রীড়া ডেস্ক    
‘ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে চলে অস্ট্রেলিয়ার ক্রিকেট’
ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ধুয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি মার্ক টেলর। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) কেন অনেকে ব্যঙ্গ করে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলেন, সেটা নতুন করে বলার প্রয়োজন নেই। বৈশ্বিক ইভেন্টে তাদের পছন্দ অনুযায়ী ভেন্যুতে ম্যাচ দেওয়া হয়। যেহেতু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ আইসিসির প্রধান, এখানে অন্য ক্রিকেট বোর্ডের আপত্তির কোনো সুযোগই নেই। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার মার্ক টেলর এই কথাটি ফের মনে করিয়ে দিলেন।

বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্যের বিষয়টি টেলর নতুন করে সামনে এনেছেন আরেক কারণে। ২০২৬-২৭ মৌসুমের বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ চেন্নাইয়ে হতে পারে বলে অনেক দিন ধরে আলোচনা চলছে। কারণ, ডিসেম্বরের শুরুতে যখন বিগ ব্যাশ শুরু হবে, সে সময় অস্ট্রেলিয়া আতিথেয়তা দেবে নিউজিল্যান্ডকে। অস্ট্রেলিয়ার স্থানীয় এক ওয়েবসাইটে টেলর বলেন, ‘এখানে অনেক কিছু জড়িত। কিন্তু মূল কথা হলো—টাকাটাই গুরুত্বপূর্ণ। আর সেটা আছে ভারতের।’

আইসিসির ২০২৪-২৭ অর্থ বণ্টন মডেলের ৩৮.৫০ শতাংশ রাজস্ব আয় করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ ছাড়া ১৫০ কোটি জনসংখ্যার ভারতে ক্রিকেট নিয়ে যে আবেগ, তাতে অনেক বিখ্যাত কোম্পানিও স্পনসর হিসেবে কাজ করছে। ট্রাভিস হেড, মিচেল মার্শ, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডের মতো অস্ট্রেলিয়ার তারকারা ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলে থাকেন।

বিসিসিআইকে খুশি রাখতেই হেড-মার্শদের আইপিএলে খেলার অনুমতি সিএ দেয় বলেই মনে করেন টেলর। যদিও আইপিএল নিয়ে অস্ট্রেলিয়ার অনেকেরই আগ্রহ নেই বলে উল্লেখ করেছেন কিংবদন্তি এই ক্রিকেটার। অস্ট্রেলিয়ার স্থানীয় ওয়েবসাইটকে টেলর বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দায়িত্ব এখন ভারতীয় ক্রিকেট বোর্ডকে সন্তুষ্ট রাখা। ক্রিকেট অস্ট্রেলিয়া চায় ক্রিকেটাররা ভারতে গিয়ে খেলুক। কিন্তু বেশির ভাগ অস্ট্রেলিয়ার অনেকেই আইপিএলকে সেভাবে অনুসরণ করে না। আমিও করি না। এটা নিয়ে এক সময় কথাবার্তা কম হতো। কিন্তু এখন এটা বিশ্ব ক্রিকেটের মূল বিষয় হয়ে উঠেছে।’

আইসিসির সঙ্গে বিসিসিআইয়ের আর্থিক লেনদেনের কারণে এখন আন্তর্জাতিক ক্রিকেটের সূচিও আইপিএলকে কেন্দ্র করে সাজাতে হয় বলে সামাজিক মাধ্যমে এমন কথা শোনা যায় হরহামেশাই। বাস্তবতা আসলে সেরকমই। আইপিএলের কারণে গত মাসে নিউজিল্যান্ড দল দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছিল। এবারও পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ আইপিএলের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে। ট্রাভিস হেড-প্যাট কামিন্সদের তাই রাখা হয়নি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে।

আইপিএলের কারণে বিশ্ব ক্রিকেটে বিশৃঙ্খল অবস্থা চলছে বলে দাবি টেলরের। অস্ট্রেলিয়ার স্থানীয় ওয়েবসাইটে তিনি বলেন, ‘পাকিস্তানে আমাদের সিরিজের মতো আন্তর্জাতিক ম্যাচগুলোও এখন আইপিএল প্রভাবিত। ফাইনাল সামনে (৩১ মে)। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও সেই ফাইনালে খেলবে। কিন্তু এখনো আমরা জানি না কারা খেলবে। এই মুহূর্তে ক্রিকেটে এমনই এক বিশৃঙ্খল পরিস্থিতি চলছে।’

৩০ মে রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২ ও ৪ জুন লাহোরে হচ্ছে শেষ দুই ওয়ানডে। আর আহমেদাবাদে আইপিএল ফাইনাল হবে ৩১ মে। হেড-কামিন্সের দল সানরাইজার্স হায়দরাবাদ প্লে অফে উঠেছে। তবে বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়া আসছে শক্তিশালী দল নিয়ে। মিরপুরে ৯, ১১ ও ১৪ জুন হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের তিন ওয়ানডে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে তিন টি-টোয়েন্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসপাতালে যাওয়ার পথেই থেমে গেল জীবন, একই পরিবারের চারজনসহ নিহত ৫

রাশিয়ার প্রতিশোধ: কিয়েভে ভয়াবহ হামলা, ওরেসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের আশঙ্কা

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

ইরানের সঙ্গে চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত’ বলছেন ট্রাম্প, উদ্বেগে ইসরায়েল

শেরপুরে শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, সহযোগী গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত