
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের হাহাকার দূর হয়েছে ২০২৪ সালে। গত বিপিএলে তাঁর আক্ষেপ ঘুচেছিল ফরচুন বরিশালের হয়ে। এবারও তিনি বরিশালের জার্সিতে জিতলেন আরেকটা বিপিএল শিরোপা। চ্যাম্পিয়ন হওয়ার পর চোখের জল ধরে রাখতে পারেননি।
মিরপুরে গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল। মিরপুর শেরেবাংলায় তখন লালের উৎসব। ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত-সমর্থক, ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান সবার চোখে মুখেই শিরোপা জয়ের উচ্ছ্বাস। তাঁদের মধ্যে মাহমুদউল্লাহ ছিলেন ব্যতিক্রম। আবেগ ধরে রাখতে না পেরে কেঁদেই ফেললেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। মাঠেই চোখের জল মুছতে থাকা মাহমুদউল্লাহকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি রিলস পোস্ট করেছে। ক্যাপশন দিয়েছে, ‘আবেগ সামলাতে না পেরে বিপিএল শিরোপা জয়ের পর মাহমুদউল্লাহ কেঁদে দিলেন।’ তাঁকে দেখে সতীর্থরাও যে চোখের জল ধরে রাখতে পারেননি।
২০২৪ বিপিএলের মতো এবারও ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে তামিম ইকবালের নেতৃত্বে। তামিমের নেতৃত্বাধীন দলে এবারও খেলেছেন দেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম। তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহর বয়স ৩৫,৩৭ ও ৩৯ বছর। বয়স্কদের দিয়ে টি-টোয়েন্টি চলে না—এমন কথা অনেকবার শোনা গেলেও ফরচুন বরিশালের সত্ত্বাধিকারী মিজানুর রহমান সেটা মানতে নারাজ। মিজানুর গত রাতে ফাইনাল শেষে সাংবাদিকদের বলেন, ‘অভিজ্ঞতা অবশ্যই দরকার। সেটার সঙ্গে তারুণ্যও থাকতে হয়। আমাদের দলে সবই আছে। রিশাদ, হৃদয়, শান্ত রয়েছে। আরও অনেক ক্রিকেটার আছে। দুইটার সমন্বয় না হলে কিন্তু হবে না। অভিজ্ঞতার একটা দাম আছে।’
মাহমুদউল্লাহ, মুশফিক ছেড়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি। তামিম তো আন্তর্জাতিক ক্রিকেটই ছেড়ে দিলেন। বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টি খেলার সময় তাঁদের নিয়ে যখন প্রায়ই সমালোচনা হতো, তাঁরাই এবার চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সদস্য। বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল গত রাতে ফাইনাল শেষে সাংবাদিকদের বলেন, ‘আমি বিশ্বাস করি অভিজ্ঞতার অনেক দাম রয়েছে। তারা (তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ) যদি ফিট থাকে, অবশ্যই ক্রিকেটটা তারা তরুণদের চেয়ে বেশি বুঝতে পারে। বিপদের সময় তারা স্নায়ুচাপ ধরে রাখতে পারে। আমি কেন বলব, তারা বুড়ো হয়ে গেছে, এমন ধরনের কথা আমি কেন বলব? পরপর দুই বছরের রেকর্ড যদি দেখেন, তাহলে দেখবেন যে তরুণদের চেয়ে যেসব দলে বয়স্ক ক্রিকেটার বেশি, তারাই চ্যাম্পিয়ন হয়েছে।’

ক্লাব পর্যায়ে আরও আগেই নিজেকে প্রমাণ করেছেন আরলিং হালান্ড। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে এসেও চেনা চেহারায় এই স্ট্রাইকার। ধারাবাহিকভাবে গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন। দুর্দান্ত পারফরম্যান্সে চারদিকে এখন হালান্ড বন্দনা। ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেইনও তাঁর প্রশংসা করতে ভুললেন না।
২৮ মিনিট আগে
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ভক্তদের হৃদয় জয় করে নিয়েছেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড। তাঁর জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে, দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে শত শত অভিভাবক নিজেদের নবজাতক সন্তানের নাম রেখেছেন হালান্ডের নামে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষ হতে আর বেশি সময় বাকি নেই। ১৯ জুলাই নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ফাইনাল। কে শিরোপা জিতবে, তা জানতে ফুটবলভক্তরা ফাইনালের প্রত্যেক মুহূর্ত দেখবেন অধীর আগ্রহ নিয়ে। শুধু কি তাই! চাইলে বিশ্বকাপ ফাইনালের ঘাসও নিজ ঘরে শোভাবর্ধনের কাজে ব্যবহার করা
২ ঘণ্টা আগে
স্পেনের কাছে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর থিবো কোর্তোয়া বলেছিলেন, এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে ফ্রান্স ও স্পেনের মধ্যকার সেমিফাইনালের বিজয়ী দল। তবে বেলজিয়ামের গোলরক্ষকের সেই কথায় কান দিতে চান না আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো।
২ ঘণ্টা আগে