Ajker Patrika

মালয়েশিয়াকে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৯: ৪০
মালয়েশিয়াকে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ
মালয়েশিয়ার উইকেট পতনের পর বাংলাদেশের যুবাদের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের দুর্দান্ত ব্যাটিংয়ের পর আগুনঝরা বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পন করল মালয়েশিয়া। তাদের ২০৫ রানের বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পা রেখেছে ফরিদ হাসানের দল।

আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রান করে বাংলাদেশ। জবাবে মাত্র ৯৮ রানে শেষ হয় মালয়েশিয়ার ইনিংস।

জিতলেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৪১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। তবে এক প্রান্ত আগলে রেখে দলের হাল ধরেন আহসান আল মুমিন। অধিনায়ক ফরিদ হাসানের সঙ্গে ৩৮ রানের জুটি গড়ার পর অল রাফির সঙ্গে যোগ করেন ৪৫ রান। এরপর রবিউল হাসান আনিকের সঙ্গে গড়েন ৭৯ রানের গুরুত্বপূর্ণ জুটি।

এক প্রান্তে উইকেট পড়লেও নিজের স্বাভাবিক ছন্দে ব্যাটিং চালিয়ে যান মুমিন। শেষ পর্যন্ত ১৩৩ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় ১৫২ রানে অপরাজিত থাকেন তিনি। ৪৮ বলে ৬ চারের সাহায্যে ৪৫ রান করেন অনিক। এ ছাড়া মুহি ২২ ও রাফির ব্যাট থেকে আসে ২১ রান। মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন সাথনাকুমারান, সাইহির আশরাফ ও অলগা গুনাওয়ান দুটি করে উইকেট নেন।

৩০৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে মালয়েশিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারে রুবায় ইসলাম রিজনের আঘাতে শুরু হয় তাদের ব্যাটিং বিপর্যয়। পরে তাফিউল আলম তামিমের বোলিং তাণ্ডবে একের পর এক উইকেট হারাতে থাকে দলটি। প্রথম ১০ ওভারেই ৫ উইকেট হারিয়ে মাত্র ৩৪ রান সংগ্রহ করে মালয়েশিয়া।

এক প্রান্তে দাঁড়িয়ে একাই লড়েছিলেন নাগিনেশ্বরন সাথনাকুমারান। ৮১ বলে ৩ চার ও ২ ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন তিনি। তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় তাঁর এই ইনিংস কাজে আসেনি। ৩০.৫ ওভারে অলআউট হয় মালয়েশিয়া।

বাংলাদেশের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন তামিম। ৭.৫ ওভারে মাত্র ১৮ রান দিয়ে একাই তুলে নেন ৭ উইকেট। ২১ রান দিয়ে নেন ২ উইকেট রুবাই ইসলাম রিজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত