
এলাম, দেখলাম আর জয় করলাম—জেমস নিশাম চাইলে একথা বলতে পারেন। তবে সেটা ব্যঙ্গাত্মক সুরে। কারণ, তাঁর দল ফরচুন বরিশাল গত রাতে মিরপুরে চ্যাম্পিয়ন হয়েছে। বরিশাল তাঁকে নিয়েছিল ফাইনাল সামনে রেখে। তবে চিটাগং কিংসের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের একাদশে জায়গা হয়নি তাঁর।
রুদ্ধশ্বাস জয়ের পর মাঠেই গতকাল শুরু হয়ে যায় বরিশালের শিরোপা উৎসব। মিরপুর স্টেডিয়াম হয়ে যায় লালে লাল। নিশাম একাদশে না থাকলেও তিনি তো চ্যাম্পিয়ন দলেরই অংশ। ফাইনাল শেষে নিশাম সাক্ষাৎকার নিয়েছেন ফরচুন বরিশালের আরেক বিদেশি ক্রিকেটার ডেভিড মালানের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রচারিত এক ভিডিওতে নিশামকে বলতে শোনা গেছে, ‘আমি কথা বলছি ডেভিড মালানের সঙ্গে। যার এবারের বিপিএল ভালো কেটেছে। মালান তোমার কেমন লাগছে?’ উত্তরে মালান বলেন, ‘সত্যিই অসাধারণ। শিরোপা নিয়ে যেতে পেরে আসলেই ভালো লাগছে।’ বিসিবির এই ৩৫ সেকেন্ডের ভিডিওতে অনেকে নানাভাবে রসিকতা করেছেন।
বিপিএল শিরোপা নিয়ে ছবি তুলে সেটা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নিশাম। ক্যাপশন দিয়েছেন, ‘একদিনের কাজ হিসেবে মন্দ না।’ সঙ্গে একটি শিরোপার ইমোজি জুড়ে দিয়েছেন কিউই এই তারকা ক্রিকেটার। নিশাম ছবি তুলেছেন তাঁর জাতীয় দলের সতীর্থ অ্যাডাম মিলনের সঙ্গে। মিলনের সঙ্গে বরিশাল চুক্তি করেছিল গত মাসের শেষের দিকে। নিশাম, মিলনে দুজনেরই এবারের বিপিএল কেটেছে বেঞ্চে বসে।

কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, মোহাম্মদ আলী, মালান—ফাইনালে বরিশালের একাদশে গতকাল ছিলেন এই চার বিদেশি। তাতেই নিশামের ফাইনাল খেলার সৌভাগ্য হয়নি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কিউই এই ক্রিকেটারকে না খেলানোর ব্যাখ্যায় তামিম বলন, ‘নিশামকে আফ্রিকা থেকে উড়িয়ে এনে পারিশ্রমিক দিয়ে খেলানো যেত শুধু চোট সাপেক্ষে। আমাদের দল যেটা আছে, বিদেশি কেউ চোটে না পড়লে খেলানোর মত সুযোগ ছিল না। বিপিএলের যেকোনো দলেই সে খেলতে পারে।’

উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে রেফারিং নিয়ে চলমান আলোচনা ও বিতর্ককে পাত্তা দিচ্ছেন না আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস। বরং ম্যাচ কর্মকর্তাদের কাজের প্রশংসা করে মাঠের পারফরম্যান্সেই মনোযোগ ধরে রাখতে চান ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
১২ মিনিট আগে
বিশ্বকাপে আর্জেন্টিনার পথচলার সঙ্গে সঙ্গে সমর্থকদের উচ্ছ্বাসও ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে যাত্রা শুরু করা কানসাস সিটি আবারও পরিণত হয়েছে নীল-সাদা সমর্থকদের মিলনমেলায়।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে এখন পর্যন্ত দুটি পেনাল্টি নিয়েছেন মেসি। গ্রুপপর্বে অস্ট্রিয়া কিংবা শেষ ষোলোতে মিসর—কোনো ম্যাচেই পেনাল্টি শুটআউট থেকে জাল খুঁজে নিতে পারেননি। স্বাভাবিকভাবেই আলোচনা হচ্ছিল, সুইজারল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি কে নেবেন। উত্ত
২ ঘণ্টা আগে
ক্লাব পর্যায়ে আরও আগেই নিজেকে প্রমাণ করেছেন আর্লিং হালান্ড। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে এসেও চেনা চেহারায় এই স্ট্রাইকার। ধারাবাহিকভাবে গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন। দুর্দান্ত পারফরম্যান্সে চারদিকে এখন হালান্ড বন্দনা। ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেইনও তাঁর প্রশংসা করতে ভুললেন না।
৩ ঘণ্টা আগে