বিরাট কোহলির ফিফটিতে গত রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সহজ জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যাট হাতে অধিনায়ক কোহলি শুধু দলের জয়েই অবদান রাখেননি, গড়েছেন দারুণ এক কীর্তিও। প্রথম ভারতীয় হিসেবে ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
মুম্বাইয়ের বিপক্ষে কাল মাঠে নামার আগে মাইলফলক থেকে ১৩ রান দূরে ছিলেন কোহলি। ইনিংসের চতুর্থ ওভারে জাসপ্রীত বুমরার তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে ঢুকে পড়েন ১০ হাজার রানের অভিজাত ক্লাবে। শেষ পর্যন্ত ৪২ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন সময়ের অন্যতম সেরা এ ব্যাটার।
কোহলির আগে টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করেছেন চারজন। ক্রিস গেইল (১৪২৭৫), কাইরন পোলার্ড (১১১৯৫), শোয়েব মালিক (১০৮০৮) ও ডেভিড ওয়ার্নার (১০০১৯)। কাল ওয়ার্নারকে টপকেও গেছেন কোহলি। তাঁর রান এখন ১০,০৩৮। ওপরে আছেন দুই ক্যারিবীয় গেইল ও পোলার্ড এবং পাকিস্তানের মালিক।
ব্যক্তিগত রেকর্ড গড়ার দিনে দলকেও পয়েন্ট টেবিলের সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছেন কোহলি। আইপিএলের দ্বিতীয় পর্বে টানা দুই হারের পর কাল মুম্বাইয়ের বিপক্ষে জয়ে টেবিলের তিনে উঠে এসেছে বেঙ্গালুরু। ১০ ম্যাচে ছয় জয়ে তাদের পয়েন্ট ১২।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৬ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে