সময়টা মোটেও ভালো যাচ্ছে না ডেডিভ ওয়ার্নারের। অ্যাশেজে এখনো হাসেনি তাঁর ব্যাট। এজবাস্টন, লর্ডসের পর হেডিংলি টেস্টেও নিজের ছায়া হয়ে ছিলেন। অ্যাশেজের চতুর্থ টেস্টের একাদশে জায়গা পাওয়াও এখন শঙ্কার মুখে ওয়ার্নারের। নিজের এমন দুঃসময়ে তাঁর স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নারের এক রহস্যময় ইনস্টা পোস্ট নিয়ে শুরু হয়েছে আলোড়ন।
ক্যান্ডিস জানিয়েছেন, টেস্ট থেকে অবসর নিচ্ছেন ওয়ার্নার। মুহূর্তেই সেই পোস্ট আলোড়ন তোলে অস্ট্রেলিয়ান ক্রিকেট সমর্থকদের মধ্যে। হবেই না বা কেন! অ্যাশেজে যে ফর্মে নেই ওয়ার্নার। গত জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে তিনি অবসরের প্রসঙ্গে জানিয়েছিলেন।
আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন ওয়ার্নার। সে তো আরও মাস পাঁচেক বাকি। তার আগেই কেন তবে ক্যান্ডিসের এমন পোস্ট! ওয়ার্নারের স্ত্রী অবশ্য মজা করেই এই পোস্ট দিয়েছেন।
গতকাল রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে তিন কন্যা ও স্বামী ওয়ার্নারকে নিয়ে এক ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট থেকে আমাদের এক যুগের সফরের অবসান, এটা মজার। চিরকাল তোমার সবচেয়ে বড় সমর্থক এবং তোমার গার্ল গ্যাং। তোমাকে ভালোবাসি।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে অ্যাশেজের তিন টেস্ট—এই চার টেস্টের ৮ ইনিংসের মধ্যে ওয়ার্নারের ফিফটি মাত্র একটি। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৬৬ রান। সবশেষ হেডিংলি টেস্টে দুই ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ৫ রান। এবারও তাঁকে ফিরতে হয়েছে স্টুয়ার্ট ব্রডের বলে। এ নিয়ে টেস্টে ১৭ বার এই ইংলিশ পেসারের শিকার হলেন ৩৬ বছর বয়সী বাঁহাতি ব্যাটার। টেস্টে এক বোলারের বিপক্ষে কোনো ব্যাটারের যা তৃতীয় সর্বোচ্চ আউট হওয়া।
ওয়ার্নারের পারফরম্যান্সে নাখোশ প্যাট কামিন্সও। গতকাল হেডিংলি টেস্ট হারের পর ওপেনিংয়ে পরিবর্তন আনারও ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। হয়তো পরের টেস্টে ওয়ার্নারকে বসিয়ে অন্য কাউকে উসমান খাজার ওপেনিং সঙ্গী হিসেবে পাঠাতে পারে অজিরা।
অ্যাশেজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)—সব জায়গাতেই গতির ঝড়ে ব্যাটারদের কাবু করতে ওস্তাদ। বিশেষ করে, শর্ট বলে উইকেট নিতে তাঁর জুড়ি মেলা ভার। মিরপুরে আজ পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে গড়ে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন।
৬ ঘণ্টা আগে
তিন মাস পেছাল মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এপ্রিলের শুরুতে হওয়ার কথা থাকলেও জুলাই মাসে হবে এই টুর্নামেন্ট। প্রথমবারের মতো হতে যাওয়া মেয়েদের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নতুন দিনক্ষণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ জানিয়েছে।
৭ ঘণ্টা আগে
টেস্টে যতটা নিয়মিত, সীমিত ওভারের ক্রিকেটে তেমন একটা নিয়মিত নন নাহিদ রানা। আজ মিরপুর শেরেবাংলায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের আগে খেলেছিলেন কেবল ৫ ওয়ানডে। প্রত্যেক ম্যাচে গড়ে একটি করে উইকেট ছিল তাঁর ঝুলিতে। আজ তিনি এক ম্যাচেই ৫ উইকেট নিয়ে গড়েছেন নতুন এক রেকর্ড। তাঁর প্রশংসায় পঞ্চমুখ
৯ ঘণ্টা আগে
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে তেহরান। আজ বুধবার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
৯ ঘণ্টা আগে