
হাতে ৬ উইকেট নিয়ে ৩৪ বলে ৩৭ রানের সমীকরণ মেলানো খুব কঠিন কিছু নয়। কিন্তু গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে। আজ গ্লোবাল সুপার লিগে (জিএসএল) এমন সমীকরণ মেলাতে গিয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়য়র্সের তীরে এসে তরি ডুবেছে।
এবারের জিএসএলে রংপুর রাইডার্স নেমেছে শিরোপা ধরে রাখার অভিযানে। বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল গায়ানা। হারতে বসা ম্যাচ নাটকীয়ভাবে ৮ রানে জিতে টুর্নামেন্ট শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর। যেখানে গায়ানা শেষ ৬ উইকেট হারিয়েছে ২৮ রানে।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ১৬৩ রানের লক্ষ্যে নেমে রয়েসয়ে শুরু করে গায়ানা। তবে তাদের উদ্বোধনী জুটি ভেঙে গেছে প্রথম পাওয়ারপ্লের (প্রথম ৬ ওভার) আগেই। তৃতীয় ওভারের চতুর্থ বলে গায়ানা ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে (৮) ফেরান আজমতউল্লাহ ওমরজাই। তাতে স্বাগতিকদের স্কোর হয়ে যায় ৩.৪ ওভারে ১ উইকেটে ২৯ রান।
উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন মঈন আলী। দ্বিতীয় উইকেটে ৩০ বলে ৪৮ রানের জুটি গড়ে রানের চাকা সচল রাখেন মঈন ও জনসন চার্লস। নবম ওভারের চতুর্থ বলে চার্লসকে ফিরিয়ে ধাক্কা দেন হারমিত সিং। ২৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪০ রান করেন চার্লস। তিনি ফেরার পর শিগগিরই গায়ানার স্কোর হয়ে যায় ১১.৩ ওভারে ৪ উইকেটে ৯৯ রান।
দ্রুত ৩ উইকেট হারানো গায়ানাকে এরপর পথ দেখান শিমরন হেটমায়ার ও শারফেন রাদারফোর্ড। পঞ্চম উইকেটে ১৮ বলে ২৭ রানের জুটি গড়েন তাঁরা (হেটমায়ার ও রাদারফোর্ড)। বেশির ভাগ সময়েই শেষ ৩৪ বলে ৩৭ রানের সমীকরণ মিলিয়ে দলগুলো জিতলেও নাটকীয়তার তখনো অনেক বাকি ছিল। হঠাৎ ধসে গায়ানা ১৯.১ ওভারে ১৫৪ রানে অলআউট হয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার চার্লস। রংপুরের সৈয়দ খালেদ আহমেদ হয়েছেন ম্যাচসেরা। ৪ ওভারে ৩৬ রান খরচ করে নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই ও তাবরেইজ শামসি। ইফতিখার আহমেদ ও হারমিত পেয়েছেন একটি করে উইকেট।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে ব্যাটিং নিয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান করেছে সোহানের দল। ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করে অপরাজিত থাকেন কাইল মায়ার্স। ৩১ বলের ইনিংসে ৩ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। গায়ানা অধিনায়ক ইমরান তাহির ও গুড়াকেশ মোতি নিয়েছেন দুটি করে উইকেট। শামার স্প্রিঙ্গার পেয়েছেন এক উইকেট।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১০ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে