অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের দুটিতেই জিতে এখন ভালো অবস্থানে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবশ্য রান তাড়া করতে গিয়ে ভালোই চাপে পড়েছিল বাংলাদেশ। জুটি বেঁধে চাপ কাটানোর লড়াই করেছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান।
১২২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ২১ রানে ২ উইকেট পড়ার পরই উইকেটে এসেছিলেন মেহেদী। সাকিবকে নির্ভার রাখতে সে সময় চাপটা নিজের ওপরই নিতে চেয়েছিলেন তিনি। উইকেটে সে সময় কী পরিকল্পনা ছিল, সেটি আজ জানিয়েছেন এই তরুণ অলরাউন্ডার। মেহেদী বলেন, ‘আমি সাকিব ভাইকে বলেছিলাম, আপনি ঝুঁকি নেবেন না, আমি সব বল মারব। যদি পারি আলহামদুলিল্লাহ। আপনি ঠান্ডা থাকেন, আমি প্রতি বলে মারব।’
সিরিজের দুই ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও মোস্তাফিজকে নিয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছে। সতীর্থ পেসারকে নিয়ে মেহেদী বলেছেন, ‘মোস্তাফিজ আসলে কেমন বোলার, সেটা সবাই ভালো জানি। ছোটবেলা থেকে ওর সঙ্গে বয়সভিত্তিক দলে খেলেছি। আমরা যখন জাতীয় লিগ খেলতাম বা অন্য লিগ খেলতাম সব সময়ই সে উইকেট এনে দিত। মোস্তাফিজের প্রতিটা বল প্রতিপক্ষের ব্যাটসম্যানদের হিসেব করে খেলতে হয়।’
দলের প্রয়োজনে অনেক সময় টপ অর্ডারে ব্যাটিং করতে হয় মেহোদীকে। মূলত দ্রুত রান তোলার তাগিদেই তাঁকে আগে নামানো হয়। মেহেদী বলছেন, এই সুযোগটাই তিনি কাজে লাগাতে চান, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ খুব কমই আসে। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং লাইনআপ অনেক লম্বা থাকে। অধিনায়ক বা কোচের যে নির্দেশনা থাকে সেটা ধরে কাজ করার চেষ্টা করি। যেখানেই নামি না কেন সুযোগটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা সুযোগ একটা মানুষের ক্যারিয়ার বদলে দিতে পারে। আশা করি যে ভুলগুলো আগে করেছি, সেগুলোর পুনরাবৃত্তি না করার চেষ্টা করব।’

লামিনে ইয়ামালের কথা শুনে মন খারাপ করতে পারেন জাতীয় দলের সতীর্থ রদ্রি। ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেনের এই মিডফিল্ডার। কিন্তু ফিফার এই সিদ্ধান্ত মানতে পারছেন না ইয়ামাল।
৭ মিনিট আগে
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে তেমন কোনো চমক নেই। বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। এ ছাড়া বাদ পড়েছেন অমিত হাসান। এই দুই পরিবর্তনের চেয়ে বেশি আলোচনায় এসেছে ট্রাভেলিং রিজার্ভের তালিকা।
৩ ঘণ্টা আগে
ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেশি গতির বোলিংয়ের পাশাপাশি বাউন্সার-ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটারদের নাজেহাল করার কৌশলটা নাহিদ রানার ভালোই জানা। দুর্দান্ত বোলিংয়ে ওয়াকার ইউনিস-ইয়ান বিশপদের মতো ক্রিকেট বিশেষজ্ঞদেরও প্রশংসা কুড়িয়েছেন রানা। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের মতো আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও বাংলাদেশের গতি
৩ ঘণ্টা আগে
এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে পায়নি ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দল। উভয় দলই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভির কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
৪ ঘণ্টা আগে