
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৬ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজায় শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের এই সিরিজ। আজ ও কাল দুই ভাগে নাজমুল হোসেন শান্তরা যাবেন আমিরাতে।
দলে সাকিব আল হাসান থাকবেন না, সেটা আগেই নিশ্চিত ছিল অনেকটা। জ্বরের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে পারেননি লিটন দাস। এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি বলে আফগানিস্তান সিরিজের দলে নেই এই উইকেটরক্ষক-ব্যাটার। চোটের কারণে নেই আরেক পেসার তানজিম হাসান সাকিবও।
সবশেষ বাংলাদেশ ওয়ানডে খেলেছিল চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজের দল থেকে আফগান সিরিজের দলে জায়গা হারিয়েছেন তাইজুল ইসলাম, এনামুল হক বিজয় ও হাসান মাহমুদ। তাইজুল জায়গা না পেলেও সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। নতুন মুখ হিসেবে আছেন পেসার নাহিদ রানা।
দল ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন ক্রিকেটাররা। প্রথমে তাইজুল, পরে বিজয় এবং মেহেদী। মেহেদী সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ১৩ উইকেট নিয়েছেন তাইজুল। তবে ওয়ানডেতে সর্বশেষ শ্রীলঙ্কার সিরিজে বল হাতে একদমই সুবিধা করতে পারেননি তিনি। দুই ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন। এক ম্যাচে ৮ ওভার বোলিং করে রান দিয়েছেন ওভারপ্রতি ৬.৭৫। আরেক ম্যাচে ৫ ওভারে ৮.৬০ রান দিয়েছেন ওভারপ্রতি। উইকেট পেয়েছেন ১ টি।
আফগানিস্তান সিরিজের দল ঘোষণার পর গতকাল রাতে ৫টি ইমোজি ব্যবহার করে একটি রহস্যময় পোস্ট দেন তাইজুল। সেখানে প্রথম দুটি ইমোজি মুচকি হাসির (সেন্টি), ও শেষ তিনটি হাততালি দেওয়ার ইমোজি (বাহ)। যদিও পোস্টের ব্যাখ্যায় কিছু উল্লেখ করেননি তাইজুল। অনেকে মনে করছেন দলে সুযোগ না পাওয়ায় এমন পোস্ট করেছেন তিনি!

শ্রীলঙ্কা সিরিজে এক ম্যাচ খেলে ১২ রান করেছেন বিজয়। এই উইকেটরক্ষক-ব্যাটার ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি জানি না, আল্লাহ জানেন। কিন্তু যত দিন সম্ভব, আমি চেষ্টা করে যাব। আমার স্বপ্নগুলোকে পূরণ করব।’ তারপর শেখ মেহেদী মুখ বন্ধ রাখার চারটি ইমোজি দিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন।
আগামী ৬,৯ ও ১১ নভেম্বর হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ওয়ানডে ম্যাচগুলো।

চ্যাম্পিয়নস লিগে গত রাতে শুরু হয়েছে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। সুযোগ মিসের খেসারত দিয়ে বায়ার্ন মিউনিখের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। আজও রয়েছে দুই হাইভোল্টেজ ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টে
২৩ মিনিট আগে
আইপিএল, রঞ্জি ট্রফির পাশাপাশি ভারতে টি-টোয়েন্টি, লিস্ট ‘এ’, প্রথম শ্রেণির ক্রিকেটে অসংখ্য টুর্নামেন্ট হয়ে থাকে। এসব টুর্নামেন্টে বিতর্কিত ঘটনা যে একেবারে ঘটে না, ব্যাপারটা তা নয়। তবে গতকাল ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনমে রানআউট বিতর্কে ঘটেছে আম্পায়ার খুনের ঘটনা। এই ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়
১ ঘণ্টা আগে
২-১ স্কোরকার্ড দেখে মনে হতে পারে বায়ার্ন মিউনিখের বিপক্ষে রিয়াল মাদ্রিদ হয়তো লড়াই করে হেরেছে। কিন্তু এখানে যে পুরোটা বোঝার উপায় নেই। যাঁরা খেলা দেখেছেন, তাঁরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন রিয়াল কতটা বাজে খেলেছে। একের পর এক সুযোগ হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে বিসিবিতে অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই কমিটির প্রধান হিসেবে বিসিবি সভাপতি হয়েছেন তামিম ইকবাল। ১১ সদস্যের কমিটির তিনজন বিএনপির মন্ত্রীর ছেলে, আছেন এক প্রতিমন্ত্রীর স্ত্রীও...
১২ ঘণ্টা আগে