
আগের দিন পর্যন্ত গ্রুপের শীর্ষে ছিল পুলিশ এফসি। কিন্তু আজ উল্টে গেল পাশার দান। তাদের টপকে ‘বি’ গ্রুপ থেকে ফেডারেশন কাপের প্লে অফে উঠেছে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুই ম্যাচেই দেখা মিলেছে হ্যাটট্রিকের। সমীকরণের মারপ্যাচের চাপ সামলে দুর্দান্ত হ্যাটট্রিকে মোহামেডানকে প্লে অফে তুললেন সৌরভ দেওয়ান, আর কিংসকে টানলেন ব্রাজিলিয়ান দোরিয়েলতন গোমেস।
কিংস অ্যারেনায় পুলিশ এফসিকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে কিংস। ম্যাচের প্রথমার্ধে ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়ে ব্যাকফুটে চলে যায় পুলিশ।
সেই সুযোগ কাজে লাগিয়ে যোগ করা সময়ে পেনাল্টি থেকেই কিংসকে লিড এনে দেন দোরিয়েলতন। বিরতির পর ৫২ মিনিটে ডিফেন্ডারদের কাটিয়ে একক প্রচেষ্টায় দ্বিতীয় গোল করেন তিনি। ৮২ মিনিটে রাকিবের ক্রসে দারুণ এক হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচের শেষ সময়ে তিনি নিজের চতুর্থ গোলটি করলে বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে পুলিশ। যোগ করা সময়ে পুলিশের হয়ে বাবলু সান্ত্বনা সূচক এক গোল করেন। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ম্যাচ শুরু করা পুলিশ এফসি এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিল।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আরামবাগকে ৪-০ গোলে হারায় মোহামেডান। শুরু থেকেই আরামবাগের ওপর চড়াও হয়ে খেলে। ৩৯ মিনিটে ডেডলক ভাঙেন জুয়েল মিয়া। মাঝমাঠ থেকে ইমানুয়েল কেকের লম্বা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ১-০ তে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের চিত্রনাট্য ছিল শুধুই সৌরভ দেওয়ানের। ৭৫ মিনিটে বক্সের জটলার মধ্যে হেডে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এর মিনিট পাঁচেক পর নিজের দ্বিতীয় ও ম্যাচের ৮২ মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড। ৪-০ গোলের বড় জয়ে শেষ আটে পা রাখে সাদা-কালোরা।
৪ ম্যাচে সমান ৮ পয়েন্ট হলেও গোল গড়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কিংস, রানার্সআপ মোহামেডান। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি ব্রাদার্স–কিংস। এলিমিনেটরে মোহামেডান কাকে পাবে তা জানা যাবে আগামী মঙ্গলবার।

২০২৬ বিসিএলের শুরুর দিনে ব্যাটে-বলের লড়াই চলেছে সমানে সমানে। প্রথম দিনে কোনো সেঞ্চুরি না হলেও তিনটা ফিফটি হয়েছে। বোলিংয়ে আলো ছড়িয়েছেন তাইজুল ইসলাম ও আবদুল্লাহ আল মামুন।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের জেদ্দায় ক্রিকেট স্টেডিয়াম বানানোর পরিকল্পনা করছে পাকিস্তান। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের সঙ্গে আলোচনা চলছে। মরুর দেশে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) হতে পারে বলে পিসিবি সূত্রে জানা গেছে।
১ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছিল বাংলাদেশ। যদিও গত মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে কোনো ম্যাচ জিততে পারেনি। তবে ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশ্বকাপে কানাডা বাদ পড়ে গেছে গ্রুপ পর্বেই। তবে ফিক্সিং কেলেঙ্কারিতে নাম জড়ানোয় তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এরই মধ্যে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
২ ঘণ্টা আগে