
কাগজে-কলমে হাভিয়ের কাবরেরা অধ্যায় শেষ হওয়ার আগেই বিজ্ঞপ্তি দিয়ে জাতীয় দলের জন্য নতুন কোচ খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হামজাদের ডাগআউটে দাঁড়াতে আবেদন জমা পড়েছে দুই শতাধিক। তাই সেই তালিকা ছোট করতে চার সদস্যের বিশেষ কমিটি করা হয়েছে। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিল্টন।
বিশেষ কমিটির নেতৃত্বে হিল্টন নিজেই থাকবেন। অন্য তিন সদস্য হিসেবে রাখা হয়েছে সাবেক ফুটবলার ছাইদ হাসান কানন, ইকবাল হোসেন ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে।
হিল্টন বলেন, ‘চার সদস্যের এক বিশেষ কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন জাতীয় দল কমিটির কাছে জমা দেব। এরপর তারা নির্বাচিত কোচদের সাক্ষাৎকার নেবে।’
শুধু জাতীয় দলের প্রধান কোচই নয়, বাফুফে একই সঙ্গে গোলরক্ষক কোচ ও যুব দলের কোচও নিয়োগ দিতে যাচ্ছে। জানা গেছে, গোলরক্ষক কোচের পদের জন্য প্রায় ৪০টি এবং যুব দলের কোচের জন্য সমসংখ্যক আবেদন জমা পড়েছে।
আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। নতুন কোচের অধীনেই ইউরোপের মাটিতে খেলবেন হামজা-শমিতরা।

এই জয়ে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে পেশোয়ার। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মুলতান সুলতানস। ৫ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে রয়েছে মোস্তাফিজদের লাহোর কালান্দার্স।
১০ দিন আগে
বিরতি থেকে ফিরে ব্যবধান কমানোর জন্য মরিয়া হয়ে ওঠে আরামবাগ। তবে ৫৬ মিনিটে একটি বিতর্কিত মুহূর্ত তৈরি হয়। আরামবাগের ঘানাইন ফরোয়ার্ড কিজিতো লং বল ধরে জিকোকে পরাস্ত করলেও রেফারি হ্যান্ডবলের কারণে গোলটি বাতিল করে দেন। এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে রেফারির সঙ্গে তর্কে জড়ান আরামবাগের ফুটবলার রকি। তবে ৬৩ ম
১০ দিন আগে
প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে প্রথম দুই ম্যাচে বলার মতো কিছু করতে পারেননি। কিন্তু ঝোড়ো ব্যাটিংয়ে টুর্নামেন্টে নিজেকে যখন চেনাতে শুরু করলেন, তখনই পড়লেন বিপদে। তিন ম্যাচেই পিএসএল শেষ হয়ে গেল বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারের।
১০ দিন আগে
উসমান তারিককে নিয়ে আলোচনা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই। বোলিং করতে করতে কয়েক মুহূর্তের জন্য থেমে যান। ব্যাটাররা কী করবেন, তা নিয়ে ধন্দে পড়ে যান। পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) এবার আলোচনায় এসেছেন ধীরগতির বোলিংয়ের কারণে।
১০ দিন আগে