
আগের দিনই এজবাস্টনে সেঞ্চুরি করেছিলেন শুবমান গিল। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সেই সেঞ্চুরিটিকে ভারতীয় অধিনায়ক রূপ দিলেন ডাবল সেঞ্চুরির। আর তাতে ভারতীয় ক্রিকেটের রেকর্ড বাইয়ের পাতায় পাতায় ২৫ বছর বয়সী গিল কাটলেন আঁকিবুঁকি। ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ টেস্ট রানের ইনিংসটি এখন তাঁরই।
এ প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন গিলের রান ২৩১। ২২২ রান করেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভাস্কারের ৪৬ বছরের পুরোনো রেকর্ড। ১৯৭৯ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ২২১ রানে ইনিংস খেলেছিলেন তিনি। এত দিন সেটাই ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় সেরা ইনিংস ছিল। কিন্তু কাল তাঁকে ছাড়িয়ে গেলেন গিল।
শুধু কী গিল গাভাস্কারের রেকর্ড ভেঙেছেন। তিনি রেকর্ড বইয়ের আরেক পাতা থেকে মুছে দিয়েছেন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকেও। ১৯৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্টে অধিনায়ক হিসেবে ১৭৯ রানের ইনিংস খেলেছিলেন আজহারউদ্দিন। এত দিন সেটাই ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় অধিনায়কের সেরা ইনিংস ছিল। তাঁকে ছাড়িয়ে গেলেন গিল। গিলের ডাবল সেঞ্চুরির সুবাদে ভারত প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে তুলেছে ৫০৯ রান।

শেষ ষোলোতে তারকা এক ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হতো যুক্তরাষ্ট্রকে। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে হতে যাওয়া ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। কিন্তু নকআউট পর্বের ম্যাচের আগমুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। তাতে তোপের মুখে পড়েছে ফিফা।
১ ঘণ্টা আগে
গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
২ ঘণ্টা আগে
কোচদের পদত্যাগের মিছিল চলছে। নকআউট পর্বে একেকটা দলের বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর শোনা যাচ্ছে কোচদের দায়িত্ব ছেড়ে দেওয়ার খবর। এ তালিকায় যোগ দিলেন ঘানার কোচ কার্লোস কুইরোজও। দল শেষ বত্রিশ থেকে বিদায় নেওয়ার পর চাকরি ছাড়লেন তিনি।
৩ ঘণ্টা আগে
গত রাতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের। আজ সকালে মেক্সিকোকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ড। ৩-২ গোলে জিতে ইংলিশরা কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। আজ রাতে শেষ ষোলোতে মুখোমুখি হবে স্পেন-পর্তুগাল। নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
৪ ঘণ্টা আগে