চেন্নাই টেস্টে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল ভালো। ১৪৪ রানেই ৬ উইকেট নিয়েছিলেন বোলাররা। তারপর রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার অসাধারণ জুটি। সেখান থেকেই যেন আর ছন্দে ফিরতে পারেনি বাংলাদেশ দল।
আজ চতুর্থ দিন ২৮০ রান হেরেই গেছেন নাজমুল হোসেন শান্তরা। হারলেও এই ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষাও অর্জনের কথা বললেন বাংলাদেশ অধিনায়ক, ‘অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা পেয়েছি আমরা। বিশেষ করে প্রথম ইনিংসে টপ অর্ডারের ব্যাটিংয়ের দিকে আমাদের আরও সতর্ক থাকতে হবে। আমাদের টপ অর্ডার থেকে কিছু রান করতে হবে। এখানে একটি শিক্ষার কথা আপনাকে বলতে পারি। সব ব্যাটারের মাঝে বিশ্বাস রয়েছে তারা সামনে কামব্যাক করতে পারবে। দেখা যাক।’
ব্যাট হাতে ভালো ছন্দ নেই শান্ত। দল হারলেও দ্বিতীয় ইনিংসে কিছু সময় লড়েছেন বাংলাদেশ অধিনায়ক। ১২৭ বলে খেলেছেন ৮২ রানের ইনিংস। কানপুর টেস্টের আগে ধুঁকতে থাকা টপ অর্ডার দেখাচ্ছে আশা। ওপেনিং জুটিতে সাদমান ইসলাম ও জাকির হাসান দ্বিতীয় ইনিংস যোগ করেন ৬২ রান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ইনিংস ও টপ অর্ডার প্রসঙ্গে শান্ত বললেন, ‘অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই। উইকেটে কিছুটা সময় কাটানোটা জরুরি ব্যাপার ছিল আমার জন্য। আমি নিজের কাজে পরিষ্কার ছিলাম। তবে এটি যথেষ্ট নয়। আশা করছি এটি দ্বিতীয় টেস্টে কাজে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে (দ্বিতীয় ইনিংসে) টপ অর্ডারে ওপেনাররা ৬২ রান করেছে জুটিতে। দ্বিতীয় ম্যাচে এটিও কাজে দিতে পারে।’
উইকেট হারালেও শান্ত রান তুলেছেন একটু দ্রুতই। ৮ চারের সঙ্গে মেরেছেন ৩টি ছক্কা। ভারতের অভিজ্ঞ স্পিন আক্রমণের সামনে সাবলীল ব্যাটিংয়ের ব্যাপারে বললেন, ‘আসলে আমি চেষ্টা করেছি। যেভাবে ব্যাট করেছি সাধারণত এভাবেই ব্যাট করে থাকি, এ রকম কন্ডিশন বা কোয়ালিটি স্পিন বোলিংয়ের বিপক্ষে। নিজের কাছে পরিষ্কার ছিলাম। আমার মনে হয় সবার আলাদা পরিকল্পনা রয়েছে। আশা করি পরের ম্যাচে তারা ভিন্ন পরিকল্পনা নিয়ে আসবে।’

২০০২ সালে পঞ্চমবার বিশ্বকাপ জয়ের পর আর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র শিরোপা জেতেনি ব্রাজিল। দুই যুগ ধরে হেক্সা মিশনের লক্ষ্যে ছুটতে থাকা ব্রাজিল বারবার নকআউট পর্বে এসেই মুখ থুবড়ে পড়ছে। আর এমনিতেও দলটি বারবার পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলে পারফরম্যান্সে নেই ধারাবাহিকতা। তাতে সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বি
১৯ মিনিট আগে
গ্রুপ পর্বের খেলা শেষে এরই মধ্যে শুরু হয়েছে শেষ বত্রিশ পর্ব। গ্রুপ পর্বে এক ম্যাচ হারলেও এখন থেকে আর কোনো ভুলের সুযোগ নেই। কারণ, হারলেই ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে। নকআউট পর্বে মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলকে একরকম হুংকারই ছুড়েছেন জাপান কোচ হাজিমে মোরিয়াসু।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা, সেটা গত কয়েক বিশ্বকাপেই ভালোমতো টের পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের সময় প্রজেক্টরে খেলা দেখা, প্রিয় আর্জেন্টিনা দলের সমর্থনে ভুভুজেলা বাজিয়ে, নেচে-গেয়ে উদ্যাপনের খবর চলে যায় আর্জেন্টাইন সংবাদমাধ্যমে। এমিলিয়ানো মার্তিনেসেরও সেই গল্পটা ভালোই জানা
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বহুল প্রতীক্ষিত ‘লাস্ট ড্যান্স’ আর হচ্ছে না। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ রানার্সআপ হওয়ায় পর্তুগাল নকআউটের ভিন্ন পথে চলে গেছে। ফলে কোয়ার্টারে দুই মহাতারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
২ ঘণ্টা আগে