
ভারতের সুইজারল্যান্ড নামে পরিচিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার দিনই হত্যার হুমকি পেয়েছিলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। ‘আইসিস কাশ্মীর’ নামের একটি সংগঠন গম্ভীরকে হত্যার হুমকি দিয়েছিল বলে জানা গেছে।
দুই দিন আগে গম্ভীর হত্যার হুমকি পেলেও বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে আজ জানা যায় এমন খবর। আমি তোমাকে খুন করব—ভারতের প্রধান কোচকে মেইলে পাঠানো বার্তায় দেওয়া হয়েছিল হত্যার হুমকি। আইসিস কাশ্মীরের থেকে হুমকি পাওয়ার পর দিল্লির রাজিন্দরনগর থানা ও ডিসিপি সেন্ট্রাল দিল্লিকে গম্ভীর জানিয়েছেন। এই অভিযোগ এফআইআর হিসেবে নেওয়ার অনুরোধ করেন ভারতের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।
নিজের ও তাঁর পরিবারের নিরাপত্তার জন্য গম্ভীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। দিল্লি পুলিশও তৎক্ষণাৎ কাজ করা শুরু করেছে। সেন্ট্রালের উপপুলিশ কমিশনার এম হর্ষবর্ধন এক বিবৃতিতে বলেছেন, ‘গৌতম গম্ভীরকে যে মেইলে হুমকি দেওয়া হয়েছে, সেটা আমরা জানি। এই ব্যাপারে তদন্ত চলছে।’
Praying for the families of the deceased. Those responsible for this will pay. India will strike. #Pahalgam
— Gautam Gambhir (@GautamGambhir) April 22, 2025
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা হয়েছে পরশু। মর্মান্তিক এই ঘটনায় মারা গেছেন ২৬ পর্যটক। নিহতদের জন্য সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলীর মতো ভারতীয় তারকা ক্রিকেটাররা। হামলার দিনই গম্ভীর লিখেছিলেন, ‘নিহতদের পরিবারের জন্য সমবেদনা। হামলাকারীদের মূল্য দিতে হবে। ভারত আঘাত করবে।’ পেহেলগাম হামলা নিয়ে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, দানিশ কানেরিয়াও পোস্ট করেছিলেন।
পেহেলগাম হামলার প্রভাব পড়ে আইপিএলেও। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে ক্রিকেটার ও ম্যাচ কর্মকর্তারা কালো আর্মব্যান্ড পরেছিলেন। চিয়ারলিডারের নাচ বন্ধ ছিল। আতশবাজি ও আলোর প্রদর্শনীও বন্ধ ছিল।
গম্ভীরের কাছে হত্যার হুমকি এবারই প্রথম নয়। এর আগে ২০২১ সালের নভেম্বরে সংসদ সদস্য (এমপি) থাকা অবস্থাতেই এমন হুমকির বার্তা পেয়েছিলেন। ভারতীয় এই ক্রিকেটার বিজেপির এমপি ছিলেন।
আরও পড়ুন:

সবকিছু ঠিকঠাক থাকলে ভারত-জাপান একমাত্র টি-টোয়েন্টির এতক্ষণে এক ইনিংস শেষ হয়ে যেত। কিন্তু জাপানের বৈরি আবহাওয়া যে এখনো এই ঐতিহাসিক ম্যাচ শুরুই হতে দিল না। দুই দফা পর্যবেক্ষণের পরও ইতিবাচক কিছু পাওয়া গেল না।
২৪ মিনিট আগে
পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে কী যে ঝামেলায় ফেঁসেছেন মোহাম্মদ রিজওয়ান, সেটা নিজেই ভালো জানেন। জাতীয় সাইবার ক্রাইম তদন্ত সংস্থার (এনসিসিআই) তদন্ত কার্যক্রম এখনো চলছে। এই অবস্থায় পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটারের পাশে দাঁড়িয়েছেন লাহোর উচ্চ আদালত।
১ ঘণ্টা আগে
আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো—বিখ্যাত শিল্পী মান্না দের এই গান না শোনা ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। এখন কেন এই গানের প্রসঙ্গ এল, সেটা অনেকেই ধরতে পেরেছেন। গত মাসের শেষে সামাজিক মাধ্যমে লিওনেল মেসি অবসরের ঘোষণা দিলেও তাঁর বিদায়ী ম্যাচ আগামী মাসে। আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকার সেই বিদায়ী ম্যা
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ মাঠে গড়াতে এখনো দুই সপ্তাহ বাকি। কিন্তু ভক্ত-সমর্থকদের যেন তর সইছে না। সেদিন মাঠের আবহ কেমন থাকবে, দর্শকেরা এরই মধ্যে হৃদয়ের মণিকোঠায় নানারকম চিত্র এঁকে ফেলেছেন। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড এবার নিজেই তাঁর জাতীয় দলের শেষ ম্যাচের জার্সি সম্পর্কে খোলাসা করেছ
২ ঘণ্টা আগে