
রাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজস্থানের প্রধান কোচের পাশাপাশি ক্রিকেট পরিচালকের দায়িত্বে ছিলেন সাঙ্গাকারা। তার অধীনে ২০২২ সালের আইপিএলে ফাইনাল খেলে রাজস্থান। যদিও গুজরাট টাইটান্সের কাছে হেরে রানার্সআপ হয় তারা। টুর্নামেন্টের ইতিহাসে সেটা ছিল রাজস্থানের দ্বিতীয় ফাইনাল। ২০০৮ সাল অর্থাৎ আইপিএলের প্রথম আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলেছিল শিল্পা শেঠির মালিকানাধীন দলটি।
২০২৫ সালে রাহুল দ্রাবিড়ের অধীনে আইপিএল খেলে রাজস্থান। যদিও মৌসুমটা খুবই বাজেভাবে পার হয় তাদের। ১০ দলের মধ্যে নবম হয়ে টুর্নামেন্ট শেষ করে রাজস্থান। তাদের সঙ্গী ছিল মাত্র চার জয়। তাই একাধিক বছরের চুক্তি থাকলেও মাত্র এক মৌসুম শেষেই রাজস্থানের সঙ্গে সম্পর্ক শেষ করেন দ্রাবিড়। মাত্র এক মৌসুম পরই ফ্র্যাঞ্চাইজিটির ডাগআউটে ফিরতে যাচ্ছেন সাঙ্গাকারা।
প্রতিবদেন ক্রিকইনফো জানিয়েছে, ইতোমধ্যে আইপিএলের পরবর্তী আসরের জন্য পরিকল্পনা শুরু করেছেন সাঙ্গাকারা। নতুন করে ঢেলে সাজানোর লক্ষ্যে বেশকিছু ক্রিকেটার দলে টানতে হবে রাজস্থানকে। এমনকি নেতৃত্ব নিয়েও জটিলতায় পড়েছে তারা। পদত্যাগের আবেদন করেছেন দীর্ঘদিনের অধিনায়ক সঞ্জু স্যামসন। শেষ পর্যন্ত এই উইকেটরক্ষক ব্যাটার চলে গেলে নতুন নেতৃত্ব বেছে নিতে হবে রাজস্থানকে। বিকল্প হিসেবে উঠে আসছে রিয়ান পরাগ ও যশস্বী জয়সওয়ালের নাম।
দ্রাবিড়ের সঙ্গে সম্পর্ক শেষ হলেও আইপিলের আগামী মৌসুমেও সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে বিক্রম রাঠৌরকে। অন্যদিকে বোলিং কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন শেন বন্ড।

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১৯ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২৭ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে