
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ দল। এরপর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে কঠিন সময় পার করছে তারা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে সামনের সব ম্যাচই গুরুত্বপূর্ণ সাকিব আল হাসানের দলের জন্য।
তবে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলাই হচ্ছে না বাংলাদেশ দলের অধিনায়ক সাকিবের। নিউজিল্যান্ডের বিপক্ষে ঊরুর চোটে পড়েছিলেন এই অলরাউন্ডার। এখনো ফিট না হাওয়ায় একাদশে রাখা হয়নি সাকিবকে। টস করতে নেমেছেন বিশ্বকাপের সহকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে স্বাগতিক ভারতের বিপক্ষে আরেকটি কঠিন পরীক্ষা বাংলাদেশ দলের। ভারত ইতিমধ্যে বিশ্বকাপে টান তিন ম্যাচ জিতে ছন্দে আছে। জয়ে ফিরতে দারুণ কিছুই করতে হবে বাংলাদেশকে। পুনের রানপ্রসবা মাঠে টস জিতে ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন অধিনায়ক শান্ত।
ভারতের বিপক্ষে বাংলাদেশকে অনুপ্রেরণা জোগাতে পারে গত বিশ্বকাপের পর থেকে চার বছরের মধ্যে হওয়া ৪ ওয়ানডে। ৪ ম্যাচের মধ্যে ৩টিতেই জিতেছে বাংলাদেশ। সবশেষ এশিয়া কাপেও ভারতকে হারিয়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচের একাদশ থেকে একটি মাত্র পরিবর্তন এনেছে বাংলাদেশ। সাকিবের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। তানজিদ হাসান তামিম, শান্ত, তাওহীদ হৃদয়ের সঙ্গে আছেন দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। একাদশে আছেন তিন পেসার শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। ভারতের একাদশে কোনো পরিবর্তন নেই।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
নারী এশিয়া কাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। এ সপ্তাহের শুক্রবার শুরু হচ্ছে আট দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপ সামনে রেখে দলগুলো প্রস্তুত হচ্ছে। পাকিস্তান নারী ক্রিকেট দল এই টুর্নামেন্টের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে।
৮ মিনিট আগে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের টিম হোটেলে সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনার পর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূত্রের দাবি, ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
১৮ মিনিট আগে
সবশেষ দুই মৌসুমে মেজর কোনো শিরোপা জেতেনি রিয়াল মাদ্রিদ। কোচও পরিবর্তন হয়েছে বারবার। জাবি আলোনসো, আলভেরো আরবেলোয়ার পর জোসে মরিনিওর কাঁধে এখন লস ব্লাঙ্কোসদের দায়িত্ব। এমন অবস্থার মধ্যেও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১ ঘণ্টা আগে