
দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আজ দেখা হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচে দুই দলের একাদশ কেমন হবে, সেই সম্ভাব্য হিসেবটাই করা যাক। দুবাইয়ের স্পিন সহায়ক কন্ডিশনে নিজেদের সব ম্যাচই খেলেছে ভারত। নিউজিল্যান্ড গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে পাকিস্তানের করাচিতে। সেখান থেকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে যায় রাওয়ালপিন্ডিতে। তারপর ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে তাদের যেতে হয় দুবাই।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেমিফাইনাল খেলতে দুবাই থেকে নিউজিল্যান্ড আসে লাহোরে। লাহোরের পর ফাইনাল খেলতে আবার দুবাইয়ে গেছেন উইলিয়ামসনরা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ভারতের অনেক নিজের ডেরা হয়ে গেছে। এ দিক থেকে কিছুটা এগিয়ে ভারত। তবে নিউজিল্যান্ডও দারুণ ভারসাম্যপূর্ণ দল। হালকা ভাবে নেওয়ার প্রশ্নই নেই তাদের। এর মধ্যেও কিছুটা দুশ্চিন্তা থাকছে সর্বোচ্চ উইকেটশিকারি ম্যাট হেনরিকে নয়ে।
সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন হেনরি। যদিও পরে বোলিং করেছিলেন। ক্রিকইনফোর প্রতিবেদনে অবশ্য জানা গেছে, ফাইনাল খেলতে ফিট হেনরি।
ক্রিকইনফোর সম্ভাব্য একাদশে পরিবর্তন নেই কোনো দলে। সেমিফাইনালের একাদশ নিয়েই খেলবে ফাইনাল। ভারতের একাদশে চার স্পিনারের সঙ্গে থাকবেন দুই পেসার মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। স্পিন আক্রমণে আছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ জাদব, অক্ষর প্যাটেল এবং গ্রুপপর্ব কিউইদের ও সেমিতে অজিদের ভেলকি দেখানো বরুণ চক্রবর্তী।
নিউজিল্যান্ডের একাদশও সেমিরটাই। তিন পেসার বোলিং আক্রমণ—কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুর্কি। ঘূর্ণি জাদু দেখাতে আছেন অধিনায়ক মিচেল স্যান্টনারের সঙ্গে আছেন গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্র।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রুর্কি।
আরও খবর পড়ুন:

ঢাকা ক্যাপিটালসও বিসিবিকে প্রয়োজনীয় সময় দিতে প্রস্তুত। দলটির প্রধান নির্বাহী আতিক ফাহাদের মতে, বিসিবির পরিকল্পনার মূল লক্ষ্য এমন একটি ব্যবস্থা তৈরি করা, যেখানে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড়—সব পক্ষই লাভবান হবে। তবে পুরোনো কাঠামোয় বিপিএল আয়োজন করলে ঢাকা ক্যাপিটালস আর থাকবে না বলেও স্পষ্ট করেছেন তিন
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্ট জয়কে বাংলাদেশের ‘দারুণ সম্ভাবনা’র প্রমাণ হিসেবে দেখছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন। আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ইংল্যান্ডের। এই সফরে বড় অঙ্কের অর্থ খরচ হলেও বাংলাদেশে গিয়ে টেস্ট খেলার সিদ্ধান্ত থেকে সরে আ
৯ ঘণ্টা আগে
ফরাসি সংবাদমাধ্যম ওয়েস্ট-ফ্রঁস-এর বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সংকটে থাকা নঁত কিনতে আগ্রহী একটি বিনিয়োগ প্রকল্প বা কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত থাকতে পারেন বেকহাম। তবে ঠিক কী ভূমিকায় সাবেক ডিফেন্ডার এই উদ্যোগে থাকবেন, তা এখনো স্পষ্ট নয়।
১২ ঘণ্টা আগে
লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার সম্প্রচার ঘিরে তৈরি হওয়া বিতর্কে মুখ খুলেছেন পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ। বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইংল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষের মধ্যে আলোচনার ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন তিনি।
১৩ ঘণ্টা আগে