
আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চাইলে এটিকে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত বিশ্বকাপও বলতে পারেন। ২০০৭ সালে শুরু হওয়া এই টি-টোয়েন্টি বিশ্বকাপে বরাবরই খেলে এসেছে বাংলাদেশ। এবারও সরাসরি জায়গা করে নিয়েছিলেন লিটন-মোস্তাফিজরা। কিন্তু বাংলাদেশকে ছাড়াই শুরু হচ্ছে এই বিশ্বকাপ। আর তাই টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বিতর্কিত টুর্নামেন্ট—ক্রিকেটীয় কোনো কারণ ছাড়াই বাংলাদেশকে বাদ দিয়ে নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে।
কেন বাংলাদেশের খেলা হচ্ছে না, সেটা সবার জানা। ক্রিকেটের মধ্যে রাজনীতি মিশে গেলে যা হয়, সেটাই হয়েছে। বাংলাদেশের ক্রিকেটার বলে আইপিএল থেকে অযৌক্তিকভাবে বের করে দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। এর প্রতিবাদেই ভারতের মাটিতে টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের। বৈশ্বিক টুর্নামেন্টে পাকিস্তানের মাটিতে ভারত কিংবা ভারতের মাটিতে পাকিস্তান না খেললে তাদের জন্য আলাদা ভেন্যুর ব্যবস্থা করতে পারে আইসিসি, কিন্তু বাংলাদেশের জন্য পারে না!
ক্রিকেটের বিশ্বায়নের জন্য, নতুন নতুন দেশকে খেলায় সম্পৃক্ত করতে যখন চেষ্টা করে যাচ্ছে আইসিসি, তখন ক্রিকেটপাগল একটা জাতিকে বিশ্বকাপ থেকে বঞ্চিত করাটা কতটা যৌক্তিক; একদিন হয়তো সেই প্রশ্নও উঠবে। বাংলাদেশ না থাকায় কিছুটা হলেও তো রং হারিয়েছে বিশ্বকাপ। নিজেদের দল নেই বলে বাংলাদেশের অনেক দশর্কই হয়তো এবার খেলা থেকে মুখ ফিরিয়ে নেবেন। বাংলাদেশ নেই বলে কলকাতায় টিকিটের চাহিদায় ধস নেমেছে বলেও খবর ভারতীয় পত্রপত্রিকার। আর বাদ পড়া বাংলাদেশের সমর্থনে গ্রুপপর্বে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত চাপে থাকা আইসিসিকে আরও চাপে ফেলেছে। পাকিস্তান ম্যাচটি বর্জন করলে বিপুল রাজস্ব হারাবে আইসিসি।
তাই এই বিশ্বকাপে না থেকেও আছে বাংলাদেশ। লিটন-মোস্তাফিজরা না খেললেও টুর্নামেন্টের ধারাভাষ্য প্যানেলে আছেন বাংলাদেশের আতহার আলী খান। শুধু আতহারই নন, আছেন আরও দুজন বাংলাদেশি আম্পায়ার—এলিট প্যানেলের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও আন্তর্জাতিক প্যানেলের গাজী সোহেল।
বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৬টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। ভারতের ঋষভ শর্মা ও শিবামনির সংগীত পরিবেশনায় ওয়াংখেড়েতে স্বাগত জানানো হবে দর্শকদের। থাকছেন গায়ক বাদশাহ ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিও।
এই উদ্বোধনী অনুষ্ঠানের আগে অবশ্য শুরু হয়ে যাবে মাঠের খেলা। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় শ্রীলঙ্কার কলম্বোয় ডাচদের মুখোমুখি হবে পাকিস্তান। বেলা সাড়ে তিনটায় কলকাতার ইডেন গার্ডেন স্কটিশদের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ বিশ্বকাপ খেললে এটাই হতো এই টুর্নামেন্টে লিটন-মোস্তাফিজদের প্রথম ম্যাচ। আর উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়াংখেড়েতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে স্বাগতিক ভারত।
তো বাংলাদেশবিহীন এই বিশ্বকাপের ফেবারিট কে? অনেকে এগিয়ে রাখছেন ভারতকে। একেতে ঘরের মাঠে খেলার সুবিধা দলটির, তার ওপর তাদের দলটিও দারুণ ভারসাম্যপূর্ণ। টি-টোয়েন্টি সংস্করণে প্রত্যাশার চাপ নিয়েও ধারাবাহিক ভালো খেলার রেকর্ড ভারতের।
তবে টুর্নামেন্ট শুরুর পর ভারতের বড় চ্যালেঞ্জার হয়ে উঠতে পারে দক্ষিণ আফ্রিকা; যারা সাদা বলের ক্রিকেটে কখনো কোনো বিশ্বকাপ জিততে পারেনি। নকআউট পর্বে সব সময় বড় অস্ট্রেলিয়া, হিসাবে রাখতে হবে তাদের। বরাবরের মতো এবারও আনপ্রেডিক্টেবল পাকিস্তান। তবে ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডও এবার কাপ নিয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে একটি মুহূর্তকেই মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনা হিসেবে দেখছেন লিওনেল মেসি। ১-১ গোলে সমতা ফেরার পর আর্জেন্টিনা বুঝতে পেরেছিল, প্রতিপক্ষের খেলোয়াড়রা আর আগের মতো লড়াইয়ের অবস্থায় নেই। সেই আত্মবিশ্বাস থেকেই শেষ পর্যন্ত জয় তুলে নেওয়ার বিশ্বাস তৈরি হয়েছিল বলে জানিয়েছেন মেস
১ ঘণ্টা আগে
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের পর তাদের উদ্যাপন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ফকল্যান্ড ইস্যুতে রাজনৈতিক বার্তা বহনকারী ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে ফিফার তদন্ত চান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
১ ঘণ্টা আগে
টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। এ জন্য আর মাত্র একটি ম্যাচ জিততে হবে। ফাইনালের মঞ্চে তাদের প্রতিপক্ষ স্পেন। তার আগে প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান দেখালেন লিওনেল মেসি। ফাইনালে দুই সমান শক্তির দলের লড়াই হবে বলে মনে করছেন আর্জেন্টিনার অধিনায়ক।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল শুরুর তৃতীয় মিনিটেই লিওনেল মেসির সঙ্গে তর্কে জড়ান জুড বেলিংহাম। ম্যাচ শেষে প্রতিপক্ষের ফুটবলার ভালেনতিন বার্কোর ঘাড়ে চড় মারতে দেখা যায় তাঁকে। সব মিলিয়ে দলের হারের দিনে আচরণজনিত কারণে সমালোচিত নাম হয়ে থাকলেন বেলিংহাম।
৩ ঘণ্টা আগে