
ঈদের পর শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি ক্যাম্প। পূর্ণাঙ্গ সিরিজে প্রথম খেলবে টেস্ট, তাই লাল বলেই নজর এখন জাতীয় দলের। ঈদের আগে মিরপুরে শেষ প্রস্তুতি পর্বে ব্যাটিং-বোলিংয়ের স্কিল অনুশীলন সেরেছেন মুমিনুল হক, জাকির হাসান, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, ইবাদত হোসেনরা।
দীর্ঘদিন চোটে ভোগার পর দলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ইবাদত। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে হাঁটুর লিগামেন্টের চোটে লম্বা সময়ের জন্য ছিটকে যান জাতীয় দল থেকে। সেই চোট কাটিয়ে ইবাদত ধীরে ধীরে লড়াই চালিয়ে যাচ্ছেন ছন্দে ফেরার। খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। বিসিবির চিকিৎসা বিভাগ ও ট্রেইনারদের তত্ত্বাবধানে নিয়মিত চলেছে তার ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট। খেলেছেন ম্যাচ, আবার নিয়েছেন বিশ্রামও। সব মিলিয়ে এখন পুরো ফিট ও আত্মবিশ্বাসী এ পেসার। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিলেটে ওয়ানডে ও ৪ দিনের ম্যাচেও খেলেছেন তিনি।
আজ মিরপুরে সংবাদমাধ্যমকে ইবাদত বললেন, ‘আলহামদুলিল্লাহ, আগে যে ছন্দ ছিলাম সেই ছন্দ ফিরে পাচ্ছি। আমি আমার প্রস্তুতি নিচ্ছি, বাকি সিদ্ধান্ত নির্বাচকদের হাতে। চোটের কারণে দলের বাইরে ছিলাম, কিন্তু লক্ষ্য শ্রীলঙ্কা সিরিজ।’
ঈদের আগে দুই দিনের ম্যাচের আবহে অনুশীলন শেষে ইবাদতের মূল্যায়ন, ‘ব্যাটাররা বেশ ভালো ছন্দে আছে। ভালো বল ছাড়ছে, বাজে বল মারছে, সিঙ্গেল নিচ্ছে। আমরা চেষ্টা করেছি লেংথে বল করতে, যেন সহজে খেলা না যায়। উইকেট ব্যাটিং সহায়ক হলেও পেসাররা জোরে বল করেছে। নাহিদ রানাও ভালো গতিতে বল করেছে।’
শ্রীলঙ্কার কন্ডিশন কেমন হবে, সেটা এখনো অনিশ্চিত। তবে ইবাদতের বিশ্বাস, প্রস্তুতি যাই হোক না কেন, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। এ পেসার বলেন, ‘ওরা যেমন উইকেট দেবে, আমরা সেটায় প্রতিদ্বন্দ্বিতা করব। আমাদের পেস ইউনিট এখন অনেক বেশি শক্তিশালী, স্পিন ইউনিটও প্রস্তুত।’
২০২২ সালের পর থেকে বাংলাদেশ দলে পেসারদের মধ্যে তৈরি হয়েছে সুস্থ প্রতিযোগিতা। ইবাদতের চোখেও সেটাই অনুপ্রেরণা, ‘দলে এখন অনেক প্রতিযোগিতা, সেটা আমাদের উন্নতিই করছে।’

পর্তুগালের বিপক্ষে ক্রোয়েশিয়ার বাতিল হওয়া গোল নিয়ে তৈরি হওয়া বিতর্কে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এবারের বিশ্বকাপের অফিসিয়াল বলে থাকা সেন্সর প্রযুক্তির কারণেই ইগর মাতানোভিচের সূক্ষ্ম স্পর্শ শনাক্ত করা সম্ভব হয়েছে। সেই স্পর্শের মুহূর্তেই মারিও পাসালিচ অফসা
১৮ মিনিট আগে
এ যেন শেষ হয়েও হলো না শেষ। টরন্টোতে আজ বাংলাদেশ সময় ভোরে শেষ বত্রিশের পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের শেষ দিকে যা হলো, তা রীতিমতো অবাক করার মতো। গোলের উৎসব করার কিছুক্ষণের মধ্যেই ক্রোয়াট ফুটবলারদের চেহারায় ভেসে ওঠে বিষাদের কালো ছায়া। এই গোল বাতিল হওয়ায় শেষ বত্রিশের বাধা পেরোতে পারল না ক্রোয়েশিয়া।
১ ঘণ্টা আগে
গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতে জিতে আর্জেন্টিনা উঠেছে শেষ বত্রিশে। বাংলাদেশ সময় আগামীকাল ভোর চারটায় শুরু হবে শেষ বত্রিশের আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ। লিওনেল মেসিদের নকআউট পর্বের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, সময় ও টি স্পোর্টস। তার আগে আজ রাতে শেষ বত্রিশের ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ম
৩ ঘণ্টা আগে
মাঝপথে এসে পড়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। শেষ বত্রিশের পর শেষ ষোলোও শুরুর পথে। আজ শেষ বত্রিশে বিদায়ঘণ্টা বেজে গেল আলজেরিয়ার। দলের বিদায়ে অবসরের ঘোষণা দিয়েছেন অধিনায়ক রিয়াদ মাহরেজ।
৩ ঘণ্টা আগে