
ঢাকা টেস্টের প্রথম দিন মাঠে গড়াল ৮৫ ওভার। লিটন দাসকে সঙ্গে নিয়ে মুশফিকুর রহিম যখন মাঠ ছাড়ছিলেন, ততক্ষণে ৪ উইকেট হারিয়ে ৩০১ রান করে ফেলেছে স্বাগতিকরা। স্কোরবোর্ডের এই চিত্রই বলছে, প্রথম দিনটা নিজেদের রঙে রাঙিয়েছে বাংলাদেশ। এর কৃতিত্ব অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দিলেন মুমিনুল হক।
শান্ত যখন ক্রিজে আসেন, তখন ৩১ রানে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ছিল ব্যাটিং ধসের শঙ্কা। কিন্তু সেই শঙ্কা দমাতে পারেনি বাঁহাতি ব্যাটারকে। দায়িত্ব নিয়ে ইনিংসের শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেছেন। সবুজ উইকেটে শাহিন শাহ, মোহাম্মদ আব্বাস, হাসান আলীদের একের পর এক পুল, অন ড্রাইভ, কাভার ড্রাইভে দিশেহারা করেছেন। ফিফটি করতে খেলেন ৭১ বল। সেখান থেকে সেঞ্চুরি করেছেন আর ৫৮ বল খেলে।
শান্তর দারুণ ব্যাটিংয়ে এদিন যেন নিজেদের হারিয়ে খুঁজেছেন পাকিস্তানের পেসাররা। আব্বাসকে বাউন্ডারি মেরে টেস্টে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন। এরপর সেই স্বভাবসুলভ উদযাপন—ব্যাটে চুমু দিয়ে শূণ্যে লাফিয়ে হুঙ্কার। এটাই যেন এদিন শান্তর ব্যাটিংয়ের চিত্র। সেঞ্চুরি করার পরের বলেই আউট হন বাংলাদেশ দলপতি। ১৩০ বলে ১২ চার এবং ২ ছক্কায় খেলেন ১০১ রানের ইনিংস। তার আগে মুমিনুলের সঙ্গে গড়েন ১৭০ রানের মহামুল্যবান জুটি। এমন ব্যাটিং করে দিন শেষে সতীর্থ মুমিনুলের প্রশংসায় ভেসেছেন শান্ত।
মুমিনুল বলেন, ‘শান্ত যখন কাউন্টার অ্যাটাক করেছে ওরা (পাকিস্তান) পিছিয়ে পড়েছে। এমন উইকেটে একজন ব্যাটার কাউন্টার অ্যাটাক করলে আসলে বোলারদের কিছু করার নেই। কৃতিত্ব শান্তকে দিতে হবে। মুশফিক ভাই দিন ভালো শেষ করেছে।’
শান্তর ফর্ম প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘ও (শান্ত) দারুণ ফর্মে আছে। সর্বশেষ কিছু ইনিংস যদি দেখেন, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ডের পর সম্প্রতি নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডেতে সেঞ্চুরি; তাও চাপের মুখে। শান্তর আজ খুব ভালো লেগেছে, হয়ত পরদিন না-ও হতে পারে, ঠিক নাই। যার যেদিন হবে তার সেভাবেই শেষ করা উচিৎ। সবাই আগ্রাসী খেললে, ব্যাপারটা কঠিন। কন্ডিশন ও পরিস্থিতি অনুযায়ী খেলা জরুরী।’
প্রথম দিন ব্যাটিংয়ে বাংলাদেশ ভালো করলেও সেটা যে চ্যালেঞ্জিং ছিল তা মনে করিয়ে দিলেন মুমিনুল, ‘সব মিলিয়ে চিন্তা করলে আমার কাছে মনে হয়, এই উইকেটে নতুন বলে চ্যালেঞ্জ অনেক। আপনারা নিজেরাও দেখেছেন দুই দিক দিয়ে বল মুভ করছিল, সিম হচ্ছিল। আমাদের দুই ওপেনার দুর্ভাগ্যক্রমে আউট হয়েছে, দুজনই ভালো বলে আউট হয়েছে। আমার কাছে মনে হয় ওই জায়গায় ওরা যতুটুক খেলেছে ওইটাতে আমরা অনেকটা এগিয়ে গেছি।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে