
অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব ও দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সূচিকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে দ্বিতীয় অগ্রাধিকার হিসেবেই দেখছেন প্যাট কামিন্স। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামার আগে এই কথা বলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক।
কামিন্স জানান, তাঁর অবস্থান আগের মতোই অটল এবং তা বদলানোর কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, ‘আমার জন্য কিছুই বদলায়নি। আমার এক নম্বর অগ্রাধিকার অস্ট্রেলিয়ার ক্রিকেট, বিশেষ করে টেস্ট ক্রিকেট। টেস্ট দলের অধিনায়ক হিসেবে আমি কোনো টেস্টই মিস করতে চাই না এবং যত বেশি সম্ভব অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চাই।’
কেবলমাত্র আন্তর্জাতিক ক্রিকেট সূচির ফাঁকে আইপিএল খেলতে চান কামিন্স। টেস্ট ক্রিকেট বাদ দিয়ে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই তাঁর, ‘আইপিএল ভালো, কারণ এটা সাধারণত আমাদের ছুটির সময়ের সঙ্গে মিলে যায়। তাই এটা সহজভাবে করা যায়। কিন্তু আমার মূল ফোকাস সব সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটই, এবং আগামী কয়েক বছরেও এটা বদলাবে বলে মনে হয় না।’
চোট থেকে ফিরে নিজের শারীরিক অবস্থান নিয়েও বেশ আত্মবিশ্বাসী কামিন্স। লোয়ার ব্যাক চোটের কারণে চলতি আইপিএলে তিনি সাতটি ম্যাচ খেলতে পারেননি। এখন নিজেকে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ফিট বলে মনে করছেন তিনি, ‘গত চার মাস আমি সত্যিই খুব সতেজ অনুভব করছি। কম ম্যাচ খেলেছি বলে শরীর ভালো আছে। শারীরিকভাবে আমি মনে করি, গত ছয়–সাত বছরের মধ্যে এখন সবচেয়ে ভালো অবস্থায় আছি।’
স্ট্রেস ফ্র্যাকচারের মতো পুরোনো চোটের পুনরাবৃত্তির ঝুঁকি এড়াতেই ধীর ও নিয়ন্ত্রিত পুনর্বাসন প্রক্রিয়া নেওয়া হয়েছে বলেও জানান অস্ট্রেলিয়ান অধিনায়ক। কামিন্সের মতে, এই সতর্কতাই তাঁকে দীর্ঘমেয়াদে ফিট থাকতে সহায়তা করেছে, ‘পিঠের স্ট্রেস ফ্র্যাকচার আবারও হওয়ার ঝুঁকি থাকে। আমরা সেই ঝুঁকি যতটা সম্ভব কমাতে চেয়েছি, যাতে ভবিষ্যতে বড় কোনো সমস্যা না হয়। আমার পিঠ এখন পুরোপুরি সেরে উঠেছে এবং অনেক বেশি শক্তিশালী।’

দুঃসংবাদ পেলেন হামজা চৌধুরী। ইএফএল চ্যাম্পিয়নশিপে গত রাতে তাঁর দল শেফিল্ড ইউনাইটেড হেরেছে পোর্টসমাউথের বিপক্ষে। হারের পর বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার পেয়েছেন নিষেধাজ্ঞা।
২৬ মিনিট আগে
বাংলাদেশের বিপক্ষে অবিশ্বাস্য ড্রয়ের পর দুঃসংবাদ পেয়েছে আফগানিস্তান। এক আফগান ক্রিকেটারকে কঠিন শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাঁর নামের পাশে জুটেছে এক ডিমেরিট পয়েন্ট।
১ ঘণ্টা আগে
৩৯ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে কি তা বোঝার উপায় আছে! এখনো তিনি তাঁর জাদু দেখিয়ে চলেছেন। গোলের পর গোল তো তিনি করছেন। সতীর্থদের দিয়ে করাচ্ছেন গোলও। আজ তিনি দেখালেন আরও এক ম্যাজিক। টুর্নামেন্টেও আরেক ধাপ এগিয়ে গেল ইন্টার মায়ামি।
২ ঘণ্টা আগে
জাতীয় লিগের (এনসিএল) ম্যাচ খেলতে ঢাকা থেকে রাজশাহীতে যাওয়ার পথে রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের চার খেলোয়াড়ের আটটি লাগেজ গায়েব হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাড়া করা কাভার্ড ভ্যানে দলের খেলোয়াড়দের ৫৪টি লাগেজ রাজশাহীতে আনা হচ্ছিল। গতকাল বুধবার সকালে কাভার্ড ভ্যানটি রাজশাহী এসে পৌঁছায়। তখন
২ ঘণ্টা আগে