
মেহেদী হাসানের ইয়র্কার বলটা পিচ করার পর মুহূর্তেই পড়ে গেল বেল। তাতেই তৈরি হলো তামিম ইকবালের তীরে এসে তরি ডোবার আক্ষেপ। এই আক্ষেপ ম্যাচ হারার নয়। সেঞ্চুরির কাছাকাছি এসে সেটা ফসকে যাওয়ার বেদনায় পড়তে হয়েছে বাংলাদেশের এই তারকা ব্যাটারকে।
জাতীয় লিগ ক্রিকেটের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের প্রথম মৌসুম দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তামিম। প্রথম ম্যাচে ব্যর্থতার পর নিয়মিত রান করে যাচ্ছেন তিনি। তাঁর টি-টোয়েন্টি মেজাজের ব্যাটিংয়ে চড়ে টুর্নামেন্টে চট্টগ্রাম আছে দারুণ ছন্দে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বরিশালের বিপক্ষে তাণ্ডব চালিয়েছেন। তবে বাংলাদেশের এই তারকা ব্যাটারকে ফিরতে হয়েছে সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতে।
টস জিতে বরিশালের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী রাব্বি। শুরুটা আক্রমণাত্মক হলেও তামিম খেলতে থাকেন রয়েসয়ে। প্রথম ১৯ বলে করেন ২১ রান। অথচ তখন চট্টগ্রামের স্কোর ৬ ওভারে ১ উইকেটে ৫৩ রান। সময়ের সঙ্গে সঙ্গে তামিম হাত খুলে মারতে থাকেন। ৩৭ বলে ফিফটি তুলে নিয়েছেন তিনি।
ফিফটির পর আরও বেশি আক্রমণাত্মক হয়েছেন তামিম। বরিশালের বোলাররা তাতে খেই হারিয়ে ফেলেছেন। ১৬তম ওভারের শেষ দুই বলে কামরুল ইসলাম রাব্বিকে টানা দুটি ছক্কা মারেন তামিম। তিন অঙ্ক ছোঁয়া যখন তামিমের জন্য সহজ মনে হচ্ছিল, তখনই আশাভঙ্গের বেদনায় পুড়তে হয় তাঁকে। ৫৪ বলে ৭ চার ও ৬ ছক্কায় করেছেন ৯১ রান। চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান করেছে। বরিশালের মেহেদী নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি, তানভীর ইসলাম ও মঈনুল ইসলাম।

ক্রিকেট তো শুধু দক্ষতারই খেলা নয়। মনস্তাত্বিক খেলাও বটে। আচরণবিধির শিকল পায়ে থাকলেও মনস্তাত্ত্বিক লড়াইয়ে জিততে স্লেজিংয়ে তৈরি হয় অন্য রকম উত্তেজনা। এসব কথার লড়াইয়ে বাংলাদেশের অংশ নেওয়ার উদাহরণ কম। বরং বাংলাদেশকে কথার চাবুকে কাবু করার উদাহরণই বেশি। তবে আজ মোহাম্মদ রিজওয়ান-লিটন দাসের মধ্যে যা হয়েছে
১০ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই পুরো বিশ্ব বুঁদ হয়ে থাকবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ উন্মাদনায়। বিশেষ করে বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে দেখা যায় অকল্পনীয় উত্তেজনায়। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বেজে গেছে বিশ্বকাপ ফুটবলের দামামা। আর্জেন্টিনা-ভক্ত শাহরিয়ার নাফীসকেও স্পর্শ
১১ ঘণ্টা আগে
সরকারের হস্তক্ষেপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ভেঙে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নিষেধাজ্ঞার শঙ্কা তো কাজ করছিলই। কিন্তু আপাত দৃষ্টিতে সেই শঙ্কা থেকে অনেকটাই মুক্ত। আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে সভায় ফলপ্রসূ আলোচনা হয়েছে এসএলসির নবগঠিত কমিটির।
১২ ঘণ্টা আগে
বোলারের বোলিং করার সময় থামিয়ে দেওয়া মোহাম্মদ রিজওয়ানের কাছে নতুন কিছু নয়। আজ সিলেট টেস্টের চতুর্থ দিনে রিজওয়ান এমনটি করেছেন তাইজুল ইসলামের সঙ্গে। মাঝপথে থেমে যাওয়ায় তাইজুল স্বাভাবিকভাবেই বিরক্ত। এরপর লিটন দাসের সঙ্গে রিজওয়ানের সেই তর্কযুদ্ধ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রসিকতা করলেন...
১৩ ঘণ্টা আগে