চিন্নস্বামীতে গত পরশু একই ম্যাচে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ও শুভমান গিল। সৌরভ গাঙ্গুলী সামাজিক মাধ্যমে গিলের প্রশংসা করেছেন ঠিকই, কিন্তু কোহলির কথা উল্লেখ করেননি। ভারতীয় এই ব্যাটারের নাম না বলায় সামাজিক মাধ্যমে তোপের মুখে পড়েছেন সৌরভ।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গত পরশু প্রতিপক্ষ ছিল গুজরাট টাইটান্স। গুজরাটের বিপক্ষে ৬১ বলে ১০১ রানের অপরাজিত এক ইনিংস খেলেন কোহলি। এরপর গিল ৫২ বলে ৫ চার ও ৮ ছক্কায় ১০৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। গুজরাটের ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। গিলের প্রশংসা করে সৌরভ টুইট করেন, ‘এই দেশ শুভমান গিলের মতো দারুণ প্রতিভা তৈরি করেছে। দুটো অসাধারণ ইনিংস খেলল সে।’ কোহলির নাম উল্লেখ না করায় নেটিজেনরা সৌরভকে ধুয়ে দিয়েছেন। টুইটারে সৌরভের নাম উল্লেখ করে অনেকেই বিদ্রুপ করছেন। কারও মতে, সাবেক বিসিসিআই সভাপতি ক্রিকেটকে বিভক্ত করে দিয়েছেন, সৌরভ গাঙ্গুলী ক্রিকেটকে বিভক্ত করে দিয়েছেন। তিনি চাইলে কোহলির নামও উল্লেখ করতে পারতেন। তিনিও (কোহলি) ভালো খেলেছেন। কারও ধারণা, কোহলির প্রতি রাগ পুষে রয়েছেন সৌরভ, কোহলির নাম এবং তার সেঞ্চুরির কথা তিনি (সৌরভ) বলেননি। তাতে বোঝাই যাচ্ছে তার প্রতি কতটা ঘৃণা রয়েছে। তার নাম পর্যন্ত তিনি বললেন না। ভারতীয় ক্রিকেটের জন্য আপনি বা অন্য কারও চেয়ে বিরাট কোহলি অনেক বড় নাম। জয় প্যাটেল নামের একজন টুইট করেন, ‘আজ তো দাদা বেশ খুশি।’
বেঙ্গালুরুর হয়েই আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন কোহলি। ভারতীয় এই ব্যাটার ২৩৭ ম্যাচে ৩৭.২৫ গড় ও ১৩০.২৫ স্ট্রাইক রেটে করেন ৭২৬৩ রান। ২০১৬ আইপিএলে ছিলেন ফর্মের তুঙ্গে। ৮১.০৮ গড় ও ১৫২.০৩ স্ট্রাইক করেন ৯৭৩ রান, যা আইপিএল ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ। তখন ৪টি সেঞ্চুরি করেন কোহলি। ২০১৩, ২০১৬, ২০২৩—তিন আইপিএলেই ৬০০-এর ওপরে রান করেন তিনি। এবারের আইপিএলে ২ সেঞ্চুরি ও ৮ ফিফটিতে ৬৩৯ রান করেন ভারতীয় এই ব্যাটার।

বিশ্বকাপের শেষ ষোলোয় কাল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে মিসর। আটলান্টায় লড়াইয়ের আগে আলবিসেলেস্তেদের এক প্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলেন দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান। লিওনেল মেসির দলকে নিয়ে তাঁরা মোটেও ভীত নন। উল্টো হুঙ্কার দিয়ে বলেছেন, তাদের দলে মোহামেদ সালাহর পাশাপাশি ২৬ জন ‘মেসি’
২ ঘণ্টা আগে
নিউইয়র্কে গত রাতটা হালান্ডময় হয়ে রইল। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে আর্লিং হালান্ড নরওয়েকে তুলেছেন শেষ ষোলোতে। দুর্দান্ত পারফরম্যান্স তো বটেই, ম্যাচ শেষে আলোচিত এক ঘটনা ঘটিয়েছেন হালান্ড।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১০টায় আটলান্টায় মাঠে গড়াবে শেষ ষোলোর এই ম্যাচ। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন ফুটবল-সমর্থকেরা ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। বিশেষ করে প্রাণভোমরা লিওনেল মেসির দিকে তাকিয়ে সবাই। এমন মুহূর্তে তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে অসাধারণ এক উপহার
৩ ঘণ্টা আগে
লাল কার্ড পাওয়ার পর স্বাভাবিকভাবেই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে না থাকারই কথা ফোলারিন বালোগানের। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা কেটে যায় বালোগানের। আজ স্বয়ং ট্রাম্প তা স্বীক
৩ ঘণ্টা আগে