Ajker Patrika

শূন্যের হ্যাটট্রিক করা অভিষেকেই আস্থা ভারতের

ক্রীড়া ডেস্ক    
শূন্যের হ্যাটট্রিক করা অভিষেকেই আস্থা ভারতের
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে আলোচনায় আছেন অভিষেক শর্মা। তবে ব্যাট হাতে রানের ফুলঝুরি ছুটিয়ে নয়, টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে। ব্যাট হাতে এমন বাজে সময়ের মধ্য দিয়ে গেলেও একাদশ থেকে তাঁকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট–এমনটাই জানালেন দলটির বোলিং কোচ মরনে মরকেল।

২০২৪ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় অভিষেকের। গত দেড় বছরে প্রতিপক্ষের বোলারদের মনে ত্রাস ছড়িয়েছেন এই ওপনার। মারকুটে ব্যাটিংয়ে এরই মধ্যে নিজের জাত চিনিয়েছেন; দ্রুত রান তোলার পাশাপাশি বেশ ধারাবাহিক তিনি। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের জন্য নতুন আতঙ্কের নাম অভিষেক।

ভারতের হয়ে ১৯২ স্ট্রাইকরেটে ১২৯৭ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেন অভিষেক। স্বাভাবিকভাবেই তাঁর ওপর প্রত্যাশা অনেক বেশি ছিল ভক্তদের। কিন্তু ৩ ম্যাচে ৮ বল মোকাবেলা করা এই ব্যাটার এখন পর্যন্ত রানের খাতাই খুলতে পারেননি। এরপরও তারকা ব্যাটারকে নিয়ে চিন্তিত নয় ভারত। সুপার এইটে নিজের মতো করে জ্বলে ওঠবেন অভিষেক–এমনটাই বিশ্বাস মরকেলের।

ভারতের সুপার এইটের যাত্রা শুরু হবে আগামীকাল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে আয়োজকেরা। তার আগে সাংবাদিকদের মরকেল বলেন, ‘বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ধাপে আছি আমরা। আমি এক রকম নিশ্চিতভাবেই বলতে পারি যে, সে (অভিষেক) নিজেকে মেলে ধরবেই। শুধু দলের জন্যই নয়, খেলাটি যারা দেখছে সবার জন্যই সে জ্বলে উঠবে। ব্যাট হাতে সে বিনোদন দিতে পছন্দ করে। আর আমরা এটা দেখতে ভালোবাসি। নেটে সে দারুণ ব্যাটিং করছে। এখন কেবল ম্যাচে একটা ভালো শুরু দরকার। এরপর সেটা এগিয়ে নেওয়া।’

অভিষেকের বাজে সময়কে ক্রিকেটের অংশ বলেই মনে করছেন মরকেল, ‘দলে এটা নিয়ে (অভিষেকের অফ ফর্ম) কোনো আলোচনাই নেই। সে একজন বিশ্বমানের ক্রিকেটার। সৌভাগ্যবশত এই বিশ্বকাপে আমাদের কোনো না কোনো ব্যাটার ঠিকই দাঁড়িয়ে গেছে। অভিষেক এখন পর্যন্ত প্রত্যাশামতো রান করতে ব্যর্থ হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

দ্বীপে কামোন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ

পুলিশে শীর্ষ পদে বদল হতে পারে, ঢালাও বদলি নয়

শহরবাসীর কল্যাণে পরিচয় গোপন করে ২১ কেজি সোনা দান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত