
নামিবিয়ার বিপক্ষে জয়ের সমীকরণ মিলিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ফলাফল ছাপিয়ে আলোচনায় ওঠে আসে সেই ম্যাচে দলটির অধিনায়ক সালমান আলী আগা এবং প্রধান কোচ মাইক হেসনের দ্বন্দ্বের গুঞ্জন। নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার এইটের ম্যাচের আগে বিষয়টি নিয়ে কথা বলেছেন হেসন।
‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে ১০২ রানের বড় ব্যবধানে হারায় পাকিস্তান। তাদের করা ১৯৯ রানের জবাবে ৯৭ রানে গুটিয়ে যায় নামিবিয়া। সে ম্যাচে সালমানের অবদান ২৩ বলে ৩৮ রান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আউট হয়ে ডাগআউটে ফেরার পর হেসনের সঙ্গে কথা বলার সময় রাগে মাটিতে বোতল ছুড়ে মারেন পাকিস্তান দলপতি।
সে ঘটনাকে কেন্দ্র করে একে একে দুই মিলিয়ে ফেলেছেন নেটিজেনরা। অনেকেই মনে করছেন, বড় ধরনের দ্বন্দ্ব জড়িয়েছেন সালমান এবং হেসন। তবে এই গুঞ্জন উড়িয়ে দিতেও সময় নিলেন না হেসন। তাঁর দাবি, কোনো বিবাদ নয়–নিজের আউটের কারণে হতাশ হয়েই মাটিতে বোতল ছুড়ে মেরেছিলেন সালমান।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হেসন বলেন, ‘এই বিষয়টি নিয়ে (সালমান এবং হেসনের মধ্যে বিবাদের গুঞ্জন) সবাই ভুলের মধ্যে আছে। আমি বিষয়টা পরিষ্কার করছি। আমি সালমানের কাছে গিয়ে কথা বলছিলাম। সে সময় বাঁ হাতি ব্যাটার নাওয়াজ মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছিল। সালমান মূলত নিজের আউট নিয়ে বেশ হতাশ ছিল। তাই সে হাতে থাকা বোতল মাটিতে ছুড়ে মারে। এর সঙ্গে আমাদের আলাপের কোনো সম্পর্ক নেই।’
পাকিস্তানের কোচ আরও বলেন, ‘তখন বাঁ হাতি স্পিনারের ওভার শেষ হয়েছিল। তাই আমরা শাদাবকে নিয়ে কথা বলছিলাম। যেন সে নাওয়াজের পরিবর্তে ব্যাটিংয়ে নামে। এসব কথাবার্তা খুবই স্বাভাবিক ছিল। সালমান এর অংশ ছিল না। তবে আউট হওয়ায় সে হতাশ ছিল, দুটি ঘটনা খুব কাছাকাছি সময়ে ঘটে। অথচ মানুষ এটার কী ব্যাখ্যা দাঁড় করিয়েছে!’

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কঠিন পরীক্ষা নিয়েছে নেদারল্যান্ডস। হারের শঙ্কায় পড়ে শেষ পর্যন্ত ফাহিম আশরাফের ঝোড়ো ব্যাটিংয়ে জয় তুলে নেয় ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। ৩ জয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে পা রেখেছে পাকিস্তান। শেষ আটের প্রথম ম্যাচেই আজ মাঠে নামছে সালমান আলী আগা
২৯ মিনিট আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে হট ফেভারিট ভারত। বিশ্লেষক এবং সাবেক ক্রিকেটাররা দলটিকে শিরোপা জেতার অন্যতম দাবিদার বলেই মনে করছেন। তবে ভারতকে নিয়ে একের পর এক অবাক করা মন্তব্য করেই যাচ্ছেন মোহাম্মদ আমির। তাঁর মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত।
১ ঘণ্টা আগে
জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পরই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার। ওমানের বিপক্ষে ৯ উইকেটে জয়ের ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা ছিল তাদের জন্য। দাপুটে জয়ের পরও তাই দেশে ফিরতে হচ্ছে ২০২১ সালের চ্যাম্পিয়নদের। তবে টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরতে মোটেও প্রস্তুত ছিলেন না
২ ঘণ্টা আগে
আজ ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের আজকের এই দিনে বাংলাকে মাতৃভাষা করার দাবিতে প্রাণ দিয়েছেন রফিক, শফিক, বরকত, সালামসহ আরও অনেকেই। প্রতিবছরের মতো এবারও এসব বীর সন্তানকে শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা জাতি।
৩ ঘণ্টা আগে