Ajker Patrika

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে চিন্তার কারণ বৃষ্টি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৫৬
পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে চিন্তার কারণ বৃষ্টি
সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হওয়ার কথা। ছবি: সংগৃহীত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টি নিয়ে খুব কমই চিন্তা করতে হয়েছে আয়োজকদের। বেরসিক বৃষ্টির কারণে কেবলমাত্র জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। বাকি ম্যাচগুলো মাঠে গড়ালেও পাকিস্তান-নিউজিল্যান্ড লড়াইয়ের আগে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি।

অস্ট্রেলিয়া এবং ওমানের মধ্যকার ম্যাচ দিয়ে গতকাল শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। আজ থেকে শুরু হবে সুপার এইটের লড়াই। প্রথম ম্যাচেই মাঠে নামবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচটিতে বৃষ্টির শঙ্কা রয়েছে।

কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচটি শুরু হওয়ার কথা সন্ধ্যা সাড়ে সাতটায়। আবহাওয়ার তথ্য দেওয়া জনপ্রিয় ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, আজ দিনের বেলা কলম্বোতে বৃষ্টি নামার সম্ভাবনা ৭৫ শতাংশ। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বেড়ে যাবে।

আকুওয়েদারের তথ্য মতে, সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ৮৭ শতাংশ। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সে সময় বজ্রসহ প্রায় দেড় ঘণ্টা বৃষ্টি হতে পারে। শেষ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস সত্যি হলে মন খারাপই হবে ভক্তদের।

বৃষ্টির সম্ভাবনা থাকলেও পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে আশার কথাও আছে। প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই দারুণ। বৃষ্টির সময় পুরো মাঠ ঢেকে রাখার জন্য পর্যাপ্ত কাভারের ব্যবস্থা আছে ভেন্যুটিতে। সেই সঙ্গে মাঠকর্মীরাও বিশেষভাবে প্রশিক্ষিত। তাই বৃষ্টি থামলে খেলা শুরু হতে বেশি সময় লাগার কথা না।

নির্ধারিত সময়ের এক ঘণ্টার মধ্যে বল মাঠে না গড়ালে ওভার কাটা শুরু হবে। নিয়ম অনুযায়ী, একটি টি-টোয়েন্টি ম্যাচে ফলাফলের জন্য দুই দলকে অন্তত ৫ ওভার করে খেলতে হবে। সেটা না হলে ম্যাচ পরিত্যক্ত হবে। গ্রুপ পর্বের মতো সুপার এইটের ম্যাচগুলোর জন্যও রিজার্ভ ডে রাখেনি আইসিসি। সে ক্ষেত্রে উভয় দল একটি করে পয়েন্ট পাবে। কেবলমাত্র সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

দ্বীপে কামোন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ

পুলিশে শীর্ষ পদে বদল হতে পারে, ঢালাও বদলি নয়

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নেতৃত্বে যাঁরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত