
ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় চার মাস পূর্ণ হতে চললেও ফাইনাল হারের ক্ষত হয়তো এখনো শুকায়নি ভারতের। তা না হলে এত দিন পরেও কেন ফাইনাল নিয়ে আলোচনা হবে! কিন্তু নিজেদের সেই ক্ষতে প্রলেপ দেওয়ার বিপরীতে বিস্ফোরক কিছু জানিয়েছেন মোহাম্মদ কাইফ। ভারতের সাবেক ব্যাটার যেন কাটা ঘায়ে নুনের ছিটাই দিলেন।
ফাইনালের পিচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কাইফ। তাঁর মতে, ভারতের চাওয়াতেই ফাইনালের পিচ পরিবর্তন করা হয়েছে। আরও স্পষ্ট করে বললে, কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার চাওয়াতেই আহমেদাবাদের পিচ পরিবর্তন করা হয়েছে বলে সম্প্রতি এক পডকাস্টে জানিয়েছেন সাবেক ব্যাটার।
‘দ্য লালনটপ’ নামে ভারতের এক পডকাস্টে ফাইনাল ম্যাচের ধারাভাষ্যকারের অনুভূতি এবং ম্যাচ হারের কারণ জানতে চাওয়া হলে কাইফ বলেন, ‘আমার জন্য আবেগের ছিল। কারণ ২০০৩ বিশ্বকাপ অস্ট্রেলিয়ার কাছেই আমরা হেরেছিলাম। ওখানে আমি তিন দিন ছিলাম। একদিন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় সন্ধ্যায় এসে পিচ পর্যবেক্ষণ করে চলে যায়। এভাবে তিন দিন লাগাতার একই ঘটনা ঘটে। সে সময় আমি পিচের রং বদলে যেতে দেখেছি।’
অস্ট্রেলিয়া দলে প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের মতো গতির বোলারদের কারণেই পিচ বদল করা হয় বলে জানিয়েছেন কাইফ। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়া দলে প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের মতো গতির বোলার ছিল। আমাদের কাছে... তাই একটু ধীরগতির পিচ করা হয়েছিল। আর এখানে সব থেকে বড় ভুল হয়েছে। আমি শতভাগ নিশ্চিত।’
এক যুগ পর বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছিল ভারত। সেটিও আবার নিজেদের মাঠেই। এর জন্য প্রায় সবকিছুই করেছিল দলটি। দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে পিচের সহায়তাও। বিশ্বকাপের সময় পিচ পরিবর্তনের অনেক অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। কিন্তু সে সময় সব অভিযোগকে উড়িয়ে দেওয়া হয়েছিল। তবে কাইফ জানিয়েছেন, পিচে হস্তক্ষেপ করা হতো। যাঁরা অভিযোগকে উড়িয়ে দিয়েছেন তাঁদের উদ্দেশে ভারতের হয়ে ১৩৮ ম্যাচ খেলা ব্যাটার বলেছেন, ‘বাইরের অনেকে বলে কিউরেটররা পিচ তৈরি করেন। কোনো হস্তক্ষেপ করা হয় না। কিন্তু সেটা মিথ্যা এবং ভিত্তিহীন।’

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
৩৫ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে