টেস্টে সবচেয়ে বেশি ১৫ হাজার ৯২১ রান শচীন টেন্ডুলকারের। যে রেকর্ডটি অজেয়ই থাকবে বলে মতামত অনেক ক্রিকেট পণ্ডিতেরই।
যাঁরা বলছেন রেকর্ডটি অমর হয়ে থাকবে, তাঁদের যুক্তি, টি-টোয়েন্টি দ্রুত জনপ্রিয়তা পাওয়ার কারণে দ্বিপক্ষীয় সিরিজে এই সংস্করণের খেলা রাখতে গিয়ে কোপ পড়ছে টেস্টের ওপর। সাদা বলের ক্রিকেটে ক্যারিয়ার প্রলম্বিত করতে প্রয়োজন ফুরানোর আগেই টেস্ট ছেড়ে দেওয়ার প্রবণতা তৈরি হচ্ছে ক্রিকেটারদের মধ্যে। আন্তর্জাতিক ঘিঞ্জি সূচির কারণেও ক্লান্তি এড়াতে বেছে বেছে সিরিজ খেলার একটা সুযোগ বিভিন্ন বোর্ড করে দিচ্ছে তাদের ক্রিকেটারদের। তাই ব্যাটার যতই প্রতিভাবান কিংবা ধারাবাহিক হোক না কেন, কাছাকাছি ১৬ হাজার টেস্ট রান করার মতো ম্যাচ খেলার ধৈর্য, বয়স কিংবা সুযোগ তাঁর থাকবে কি!
সব মিলিয়ে শচীনের টেস্ট রানকে টপকে যাওয়াটা শুধু কঠিনই নয়, খুব বেশি কঠিন। সবচেয়ে বেশি টেস্ট রান করা ব্যাটারদের তালিকাটার দিকেই দেখা যাক না, ১০ হাজার রান পাওয়া ব্যাটারের সংখ্যা ১৪। এর মধ্যে একজনই আছেন, যিনি এখনো ক্রিকেট খেলছেন। তিনি হলেন জো রুট। ইংলিশ এই রুটকে নিয়েই রিকি পন্টিংয়ের বাজি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বলছেন, একদিন রুটই ভেঙে ফেলবেন টেন্ডুলকারের টেস্ট রানের রেকর্ড।
আইসিসির রিভিউ অনুষ্ঠানে পন্টিং বললেন, ‘সে সম্ভবত এটা করতে পারবে। তার বয়স ৩৩ বছর...পিছিয়ে ৩ হাজার রানে। (শচীনের) রেকর্ড ভাঙাটা নির্ভর করবে ইংল্যান্ড বছরে কতটা টেস্টে খেলবে তার ওপর। যদি বছরে ১০ থেকে ১৪টা টেস্ট খেলে, আর ৮০০ থেকে ১০০০ রান করতে পারে, তাহলে তিন থেকে চার বছরেই লক্ষ্যে পৌঁছে যাবে। সে জন্য তাকে ৩৭ বছর পর্যন্ত খেলতে হবে।’
১৫ হাজার ৯২১ রান করতে শচীন টেন্ডুলকারকে খেলতে হয়েছে ২০০ টেস্ট। ভারতীয় ব্যাটিং মাস্টারের ক্যারিয়ার গড় ৫৩.৭৯। আর জো রুট ১৪৩ টেস্টে করেছেন ১২ হাজার ২৭ রান। তাঁর ব্যাটিং গড়ও পঞ্চাশের ওপরে—৫০.১১। ১৪৩ টেস্টে কিন্তু টেন্ডুলকারের রান ছিল ১১ হাজার ৩৬৬, যা রুটের চেয়ে ৬৬১ রান কম।
টেন্ডুলকারের রানের রেকর্ড ভাঙার জন্য পন্টিংয়ের রুটকে বাছাইয়ের কারণ, ইংলিশ ব্যাটারের অসম্ভব রানক্ষুধা এবং চমৎকার ধারাবাহিকতা। পন্টিং বলছেন, ‘যদি সে তার ক্ষুধাটা ধরে রাখতে পারে, তাহলে এটা (রানে শচীনকে ছাড়িয়ে যাওয়ার) সব সম্ভাবনাই আছে। গত দুই বছরে ব্যাটার হিসেবে উত্তরোত্তর ভালো করছে।’

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
২ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৫ ঘণ্টা আগে