দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও বাংলাদেশের মেয়েদের হতাশার ব্যাটিং। প্রথম ম্যাচের চেয়ে এবার ২ রান বেশি করেছেন তাঁরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিজেদের স্পিন ফাঁদে পড়ে ৯৭ রানেই অলআউট হয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।
রাতে হয়েছিল বৃষ্টি, আউটফিল্ড ছিল কিছুটা ভেজা। তাই স্পিন-সহায়ক উইকেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। সোফি মোলিনাক্স-জর্জিয়া ওয়ারেহ্যামদের ঘূর্ণিতে নাকাল হয়েছে স্বাগতিকদের ব্যাটিং অর্ডার।
দারুণ ছন্দে থাকা মোলিনাক্স প্রথম ম্যাচে ছিলেন না অস্ট্রেলিয়ার একাদশে। আজ সুযোগ পেয়ে ১০ ওভারে ১০ রান খরচে নিয়েছেন ৩টি উইকেট। ১.০০ ইকোনমির সঙ্গে ৫ ওভার মেডেন। অসাধারণ বোলিং করেছেন অ্যাশলে গার্ডনার, অ্যালানা কিং ও ওয়ারেহ্যাম। তিনজনই নিয়েছেন ২টি করে উইকেট।
এই ম্যাচেও বাংলাদেশের ৮ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ২২ রান এসেছে টেলএন্ডার নাহিদা আক্তারের ব্যাট থেকে। মিডল অর্ডারে ফাহিমা খাতুন ১১ ও রিতু মনি করেছেন ১০ রান। বাংলাদেশের স্কোরটা ১০০ ছুঁই ছুঁই হতে অস্ট্রেলিয়ার বোলার আর ফিল্ডারদের অবদানও ছিল বেশ—অতিরিক্ত দিয়েছেন তাঁরা ২০ রান। এর মধ্যে ছিল ১৫টি ওয়াইড।
শুরুতে উইকেট পেতে অজি বোলারদের একটু দেরিই হয়েছিল। ওপেনিং জুটিতে ফারজানা হক পিংকি ও সোবহানা মোস্তারি তোলেন ১৭ রান। নবম ওভারে সোবহানাকে ফিরিয়ে অজিদের প্রথম ব্রেক-থ্রু এনে দেন পেসার মেগান শাট। ২০ বলে ৩ রান করেছেন সোবহানা। ১৬তম ওভারে মোলিনাক্স ফেরান আরেক ওপেনার ফারজানাকে। লম্বা সময় উইকেটে থেকেও ফেরেন ৭ রানে। এর জন্য খেলেছেন ৫২টি বল।
তারপর মুরশিদা খাতুনকে ৫ রানে গার্ডনার আর ১ রানে জ্যোতিকে ফেরান মোলিনাক্স। পঞ্চম উইকেটে রিতু ও ফাহিমা ২৫ রানের একটি জুটি গড়েন। এরপর আবার ধস। ১০ম উইকেটে মারুফা আক্তারকে সঙ্গে নিয়ে নাহিদার ২০ রানের আরেকটি জুটিতে স্কোরটা ৪৪.১ ওভারে ৯৭ রানে থামে।

অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএলকে পাখির চোখ করে থাকেন ক্রিকেটাররা। তবে জমকালো এই টুর্নামেন্টে মাঝে মাঝে সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকেরা এতটাই সীমা ছাড়িয়ে যান যে ক্রিকেটারদের পরিবারের ওপর আক্রমণ করা হয়। এবারের আইপিএলে ট্রাভিস হেডের স্ত্রী জেসিকা ডেভিস ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন।
২ ঘণ্টা আগে
আইপিএল শেষ হওয়ার পর ব্যস্ত সময় পার করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ সফর করবে অজিরা। কিন্তু এই দুই সিরিজে প্যাট কামিন্স, মিচেল মার্শ, জশ হ্যাজলউডের মতো তারকা পেসারদের পাচ্ছে না অস্ট্রেলিয়া।
৩ ঘণ্টা আগে
চোটে পড়ায় দানি কারভাহালের বিশ্বকাপ দলে না থাকাটা এক রকম নিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত তা-ই হলো। আজ কোচ লুইস দে লা ফুয়েন্তের ঘোষিত বিশ্বকাপের ২৬ সদস্যের দলে জায়গা পাননি কারভাহাল। শুধু তিনিই নন, কোনো রিয়াল মাদ্রিদের ফুটবলার জায়গা পাননি স্পেনের বিশ্বকাপ দলে।
৩ ঘণ্টা আগে
অ্যানফিল্ডে এমন অনেক সন্ধ্যা এসেছে, যখন আলোটা একটু অন্যরকম ছিল। গ্যালারির লাল সমুদ্র, ‘ইউ নেভার ওয়াক অ্যালোন’-এর সম্মিলিত সুর, আর মাঝখানে এক মানুষ দৌড়াচ্ছেন, কাটব্যাক দিচ্ছেন, গোল করছেন, হাত দুটো মেলে উদযাপন করছেন। গত নয় বছরে মোহামেদ সালাহকে নিয়ে অলরেড ভক্তদের কাছে এই দৃশ্য যেন অভ্যাসে পরিণত হয়েছিল।
৪ ঘণ্টা আগে