নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১০ নভেম্বর দুই দিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট কনফারেন্সের শেষ দিনে এসে গিয়েছিল বাংলাদেশের টেস্ট অভিষেকের রজতজয়ন্তীও। কিন্তু ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শেষ ভাগে দেখা দেয় অব্যবস্থাপনা। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
ক্রিকেট কনফারেন্সের সমাপণী, টেস্ট অভিষেকের রজতজয়ন্তী দুই উপলক্ষ্য একসঙ্গে মিলে যাওয়ায় সাংবাদিকদের সঙ্গে কেক কাটার সুযোগ তৈরি হয়েছিল বুলবুলের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। কিন্তু অধিকাংশ সাংবাদিক এই অনুষ্ঠানে ঢুকতে না পেরে বয়কট করেছিলেন এই সংবাদ সম্মেলন। বেশির ভাগ গণমাধ্যমেই বিসিবির এই শুভ উদ্যোগের খবর তাই প্রচার হয়নি। শেষভাগে এসে এমন অব্যবস্থাপনার জন্য ক্ষমা চেয়ে বুলবুল আজ বিসিবির এক ভিডিও বার্তায় বলেন, ‘গত ১০ নভেম্বর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। স্বয়ং আমি দাওয়াত দিয়েছিলাম আপনাদের। কিন্তু বাইরে এসে দেখেছিলাম আপনাদের যথাযথ সম্মান জানানো হয়নি। আপনাদের দাওয়াত দেওয়ার পরও সেটা রক্ষা করার দায়িত্ব ছিল আমার বা ক্রিকেট বোর্ডের। আপনাদের কাছে তাই ক্ষমাপ্রার্থী।’
এমন ভুলের পুনরাবৃত্তি না হয়, সেদিকে খেয়াল রাখা হবে বুলবুল জানিয়েছেন। সাংবাদিকদের কাছে আবারও ক্ষমা চেয়ে বিসিবি সভাপতি বলেন, ‘ক্রিকেটের উন্নয়নে ও এগিয়ে যাওয়ার অন্যতম বড় অংশীদার আপনারা। ভুল আমরা করেছি। সেজন্য ক্ষমা চাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের ভুল যেন না হয়, সেই চেষ্টা করব।আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের কোন বিভাগের কারণে এমনটা ঘটেছে, সেটা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব।’

৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
১ ঘণ্টা আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
২ ঘণ্টা আগে
জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
৩ ঘণ্টা আগে