
বোলিং ভেলকিতে ব্যাটারদের বিভ্রান্ত করতে জসপ্রীত বুমরা সিদ্ধহস্ত। ডেথ ওভারে বোলারদের ওপর ব্যাটাররা বেধড়ক পিটুনি দিলেও বুমরার মৃত্যুবাণের সামনে চোখে সর্ষেফুল দেখেন। জাদুকরী এই বোলারকে চ্যাম্পিয়নস ট্রফিতে পাচ্ছে না ভারত। তাতে অনেক স্বস্তিতে বাংলাদেশ দল।
আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্মে গতকাল এক উপস্থাপিকার সঙ্গে মেহেদী হাসান মিরাজের আলাপচারিতা হচ্ছিল বুমরাকে নিয়ে। মিরাজ বলেন, ‘সে খুবই ভিন্ন রকম এক বোলার। খুবই বিপজ্জনক।’ উপস্থাপিকা বলেন, ‘সে এখানে আসছে না।’ এই কথা শোনার পর মিরাজের যেন হাসি থামছেই না। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘আমি জানি। আমরা খুবই খুশি। ওহ। সে খুবই বিপজ্জনক বোলার।’
দুবাইয়ে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। চ্যাম্পিয়নস ট্রফির অভিযান যে দলের বিপক্ষে শুরু, তাদের তারকা বোলার না থাকাতেই মিরাজের চোখেমুখে দেখা গিয়েছিল তৃপ্তির ঝলক। ২৭ বছর বয়সী বাংলাদেশি অলরাউন্ডার এরপর প্রশ্ন করছেন, ‘সে কেমন আছে? উপস্থাপিকা বললেন, ‘সে খুব ভালো আছে। এখন এনসিএতে অনুশীলন করছে।’ সংস্করণ, ভেন্যু যা-ই হোক, বুমরার মায়াবী বোলিংয়ে ব্যাটাররা প্রায়ই বিভ্রান্ত হয়ে পড়েন। মিরাজ বলেন, ‘প্রত্যেকেই তাকে সমীহ করে। সব ব্যাটার।’
২০২৪-এর সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের বিপক্ষে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। মিরাজ দুই সিরিজে খেললেও বুমরা খেলেছিলেন টেস্ট সিরিজ। সেই সিরিজে বুমরাকে মোকাবিলা করার অভিজ্ঞতার কথা গতকাল আইসিসির ডিজিটাল প্ল্যাটফর্মে শুনিয়েছেন মিরাজ। বাংলাদেশের অলরাউন্ডার বলেন, ‘সে আমাকে দুই বার আউট করেছিল। এর আগের টেস্ট সিরিজে কানপুরে দুই বার সে আমার উইকেট নিয়েছিল। এখন সে অনেক উন্নতি করেছে। দুই দিকেই বোলিং করতে পারে।’
‘এ’ গ্রুপে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান-এই তিন দলের বিপক্ষে গ্রুপপর্বে খেলতে হবে বাংলাদেশ দলকে। ভারতের পর নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলতে নাজমুল হোসেন শান্ত-মিরাজদের যেতে হবে পাকিস্তানে। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। নিউজিল্যান্ড গত রাতে করাচিতে পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করেছে।
আরও পড়ুন:

লস অ্যাঞ্জেলেসে গত রাতে দক্ষিণ আফ্রিকা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হয়েছে শেষ বত্রিশ পর্ব। শেষ মুহূর্তের গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠে গেছে কানাডা। আজ রাতে মাঠে নামছে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে শুরু হবে ব্রাজিল-জাপান শেষ ষোলোর ম্যাচ। মাঝরাতে মুখোমুখি হচ্ছে জার্মানি-প্
২৪ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত দূরে লিটন দাস। মাংসপেশির চোটে ভুগতে থাকা এই উইকেটরক্ষক ব্যাটারকে ছাড়া বাংলাদেশ এরই মধ্যে চতুর্থ ম্যাচ খেলছে। তবে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খানের আশা শিগগিরই বাংলাদেশের জার্সিতে ফিরছেন লিটন।
১ ঘণ্টা আগে
২০০২ সালে পঞ্চমবার বিশ্বকাপ জয়ের পর আর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র শিরোপা জেতেনি ব্রাজিল। দুই যুগ ধরে হেক্সা মিশনের লক্ষ্যে ছুটতে থাকা ব্রাজিল বারবার নকআউট পর্বে এসেই মুখ থুবড়ে পড়ছে। আর এমনিতেও দলটি বারবার পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলে পারফরম্যান্সে নেই ধারাবাহিকতা। তাতে সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বি
২ ঘণ্টা আগে
গ্রুপ পর্বের খেলা শেষে এরই মধ্যে শুরু হয়েছে শেষ বত্রিশ পর্ব। গ্রুপ পর্বে এক ম্যাচ হারলেও এখন থেকে আর কোনো ভুলের সুযোগ নেই। কারণ, হারলেই ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে। নকআউট পর্বে মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলকে একরকম হুংকারই ছুড়েছেন জাপান কোচ হাজিমে মোরিয়াসু।
৩ ঘণ্টা আগে