
হারারে টেস্টে প্রত্যাবর্তন রাঙিয়ে ১৫০ রানের দারুণ ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই ইনিংসটি খেলার পরই আকস্মিকভাবে তিনি সতীর্থদের জানিয়ে দেন, ‘এটাই আমার শেষ টেস্ট।’ বিসিবি আটকানোর চেষ্টা করলেও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন মাহমুদউল্লাহ। এরপর টেস্টের শেষ দিনে সতীর্থরা গার্ড অব অনারে সম্মান জানিয়ে টেস্ট থেকে বিদায়ও দেন মাহমুদউল্লাহকে। সেই ঘটনার পর কেটে গেছে বেশ কদিন। কিন্তু এখনো ঘুরেফিরে আসছে মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গ। এ যেন শেষ হয়েও হইল না শেষ!
ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়কের সংবাদ সম্মেলনে আজ আরেকবার উঠল মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গ। তবে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তামিম ইকবাল যেন একটু বিরক্তই। ‘এখনো কি মাহমুদউল্লাহর অবসর ঘটনার হ্যাংওভার রয়ে গেছে—’এমন প্রশ্ন উঠতেই তামিম বলে উঠলেন, ‘এটা একজনের ব্যক্তিগত সিদ্ধান্ত। এটাকে সম্মান জানাতে হবে। এখানে হ্যাংওভার বা হতাশ হওয়ার কোনো কিছু নেই।’
তামিমের ভাবনায় এখন শুধুই ওয়ানডে সিরিজ। তিনি আরও যোগ করে বলেন, ‘আমরা এ ব্যাপারে খুব বেশি কথা বলতে চাই না। রিয়াদ ভাই আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। আমরা এখন দলের পারফরম্যান্সেই মনোযোগ রাখছি। এটা শুধু বলার জন্য বলছি না। আমাদের সঙ্গে থাকলে বুঝতেন আসলেই এটা নিয়ে আমরা এক ফোঁটা চিন্তাগ্রস্ত না।’
মাহমুদউল্লাহর অবসরের পেছনে ‘উপেক্ষার জবাব’–কথাটিই বেশি সামনে এসেছে। যদিও মাহমুদউল্লাহ নিজে এখনো অবসর নিয়ে কিছু বলেননি। হারারে টেস্ট শেষে লাল বলের অধিনায়ক মুমিনুল হকও এড়িয়ে গিয়েছিলেন অবসর প্রসঙ্গ। আজ তামিমও সেই প্রসঙ্গ এড়াতে চাইলেন। বললেন, ‘এটা নিয়ে (মাহমুদউল্লাহর অবসর) নতুন করে কিছু বলার নেই। আর সামনেও বলার কিছু থাকবে না। যা হওয়ার হয়ে গেছে।’

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টাপাল্টি হামলা এখনো চলছে। এক মাস ধরে চলমান যুদ্ধে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটার সমাধান এখনো হয়নি। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো একেকবার একেক রকম কথা বলছেন।
২০ মিনিট আগে
হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশের অভিষেক মৌসুমেই আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। ধারাবাহিক দারুণ বোলিং করে দলকে প্লে-অফে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশি স্পিনার। এবার হোবার্টের মৌসুম সেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের মনোনয়ন পেলেন রিশাদ।
১ ঘণ্টা আগে
বাজে সময় থেকে বের হয়ে আসতে পারছে না ঘানা। টানা হারে বিপর্যস্ত তারা। সবশেষ সোমবার রাতে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে জার্মানির কাছে ২-১ ব্যবধানে হেরেছে ঘানা। এই হারে কপাল পুড়ল প্রধান কোচ অটো আদ্দোর। তাঁকে বরখাস্ত করেছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। প্রতিযোগিতার মূল পর্বে খেলার সুযোগ আরও আগেই শেষ হলেও দ্বীপ দেশের বিপক্ষে ম্যাচটিকে ঘিরে উন্মাদনার যেন বিন্দুমাত্র কমতি নেই। এ দেশের বিভিন্ন সংবাদমাধ্যমগুলোতেও বাড়তি গুরুত্ব পেয়েছে বাংলাদেশের ম্যাচ।
২ ঘণ্টা আগে