চোট যেন পিছুই ছাড়ছে না মোহাম্মদ সাইফউদ্দিনের। টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পেয়ে লম্বা সময় ছিলেন জাতীয় দলের বাইরে। ওয়েস্ট ইন্ডিজ সফরে সাদা বলের দলে থাকলেও ফিট না থাকায় যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে এই পেস অলরাউন্ডারের।
আগামীকাল সাদা বলের দলের সঙ্গে দেশ ছাড়ার কথা ছিল সাইফউদ্দিনের। তবে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাঁকে পাঠানো নিয়ে ভাবনায় পড়েছে বিসিবি। ফিটনেস পরীক্ষায়ও উতরে যেতে পারেননি তিনি। আজ বিসিবির একটি সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, পিঠের চোট এখনো সেরে না ওঠায় বোলিং ফিটনেস নেই সাইফউদ্দিনের। টানা বল করতে পারছেন না তিনি। বল করার পর চোটের জায়গায় ব্যথা পাচ্ছেন। এ জন্য তাঁকে নিয়ে আর ঝুঁকিতে যেতে চাইছে না বোর্ড। তবে ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে না এই অলরাউন্ডারের।
কিছুদিন আগে রাজশাহীর একটি স্থানীয় টুর্নামেন্টেও খেলেছিলেন সাইফ। ফিটনেস নিয়ে পুরোপুরি সন্দিহান ছিলেন তিনি। কিন্তু গতকাল মিরপুরে পুরো ছন্দে বোলিং করতে পারেননি তিনি।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে