বাংলাদেশের সফল কোচদের তালিকায় ওপরের সারিতেই থাকবে চন্ডিকা হাথুরুসিংহের নাম। আক্রমণাত্মক মনোভাবে বেশ পরিচিতিও পেয়েছিলেন এই শ্রীলঙ্কান কোচ। তাঁর হাত ধরে আন্তজার্তিক ক্রিকেটে বেশ কিছু বড় সাফল্যের দেখা পেয়েছিল বাংলাদেশ। ২০১৭ সালের শেষ দিকে তাঁর বাংলাদেশ অধ্যায় শেষ হয়ে গেলেও আলোচনায় ঠিকই থেকে গেছেন হাথুরুসিংহে।
মাঝে আবার বাংলাদেশের কোচ হয়ে আসার গুঞ্জন ছিল হাথুরুসিংহের। যদিও সেটা গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে। তাঁর বিদায়ের পর আরও দুজন কোচকে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ তালিকায় সর্বশেষ সংযোজন রাসেল ডমিঙ্গো। তাঁর সময়ে সাফল্য-ব্যর্থতা দুইটাই প্রায় সমানতালে দেখেছে বাংলাদেশ। তবে ডমিঙ্গো ঠিক হাথুরসিংহের মতো আক্রমণাত্মক কোচ নন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসও এমনটাই মনে করেন।
বর্তমান কোচিং প্যানেল নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে জালাল ইউনুস বলেন, ‘কোচিং প্যানেলে যারা আছে, তারা খুবই নিবেদিত। হয়তো তাদের কোচিংয়ের ধারাটা ভিন্ন। কেউ একটু আক্রমণাত্মক হয়, কেউ হয় না। হাথুরুর কোচিংয়ের ধরণ ছিল আক্রমণাত্মক, যেটা আমাদের দরকার। কিন্তু আমাদের যারা কোচিং প্যানেলে আছে, হেড কোচ, ব্যাটিং কোচ। প্রধান কোচই তো আসল। সে খুবই জ্ঞানী কোচ। সে হয়তো ওভাবে আক্রমণাত্মক না। যেটা আমরা চাই, আক্রমণাত্মক হলে খেলোয়াড়কে যাতে ওভাবে অনুপ্রাণিত করতে পারে। যে তোমাকে মাঠের মধ্যে একটু আক্রমণাত্মক মেজাজে থাকতে হবে। সেদিক থেকে সে (ডমিঙ্গো) হয়তো ওই ধরনের আক্রমণাত্মক না।’
জিম্বাবুয়েতে বাংলাদেশ দলের মাঝে আক্রমণাত্মক মেজাজের কমতি দেখছেন অনেকে। এই সফর শেষে বাংলাদেশের পরের চ্যালেঞ্জ এশিয়া কাপ। এশিয়া কাপের আগে তাই কোচিং প্যানেলের সঙ্গে বসতে চায় বিসিবি। এ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘আমরাও ওরকম (আক্রমণাত্মক) চাই। আমরা এজন্য কোচিং প্যানেলের সঙ্গে বসছি। তারা কী বলে দেখি। এত দিন খেলা ছিল, এখানে (এশিয়া কাপে যাওয়ার আগে) আমরা দুই-তিন দিনের সময় পাচ্ছি। সব বিষয় নিয়ে আমরা কথা বলব।’

ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
৭ মিনিট আগে
গোল করা যেন আরলিং হালান্ডের অভ্যাসে পরিণত হয়েছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমের শুরুতেও দুর্দুান্ত ছন্দে আছেন তিনি। শনিবার কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
৩৮ মিনিট আগে
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিততে কোনো বেগ পেতে হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। হেসে-খেলেই জিতেছেন তাঁরা। তবে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ বাংলাদেশের সামনে ‘বি’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে এই ম্যাচও জিততে চায় বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
১৩ ঘণ্টা আগে