
পার্থে ৮ উইকেটে হারে ২০২৫-২৬ মৌসুমের অ্যাশেজ শুরু করেছে ইংল্যান্ড। মাঠের পারফরম্যান্স তো বটেই, এর বাইরেও সময়টা ভালো যাচ্ছে না ইংল্যান্ডের। এ সময়ে ইংল্যান্ডের ক্রিকেটাররা পড়ে গেলেন পুলিশের নজরদারিতে। এই ঘটনার পর মুখ খুললেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।
অ্যাশেজের দ্বিতীয় টেস্টের ভেন্যু ব্রিসবেনে ২৬ নভেম্বর পৌঁছেছে স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল। সিরিজে বাজে শুরুর পর মন ফুরফুরে রাখতে একটু ব্রিসবেন শহরে ঘুরতে বেরিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস, পেসার মার্ক উড এবং উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ।এই তিন ইংলিশ ক্রিকেটার ই-স্কুটারে ঘুরছিলেন হেলমেট ছাড়া। কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী শহরে হেলমেট ছাড়া ই-স্কুটার চালিয়েই আইন লংঘন করেছেন তাঁরা। কুইন্সল্যান্ডের সড়ক আইনের ধারা ২৫৬ এ(১) অনুযায়ী, হেলমেট ছাড়া বাইক চালালে সর্বোচ্চ ১৬৬ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৩৩৩৩ টাকা।
স্টোকস-স্মিথরা কবে ঘুরতে বেরিয়েছিলেন, সে ব্যাপারে অবশ্য বিস্তারিত জানা যায়নি। তবে সামাজিক মাধ্যমে হেলমেট ছাড়া ই-স্কুটার চালানোর ছবি ছড়িয়ে পড়লে সেটা নিয়ে হৈ চৈ পড়ে যায়। স্টোকস এটাতে দোষের কিছু দেখছেন না। গ্যাবা টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক বলেন,
‘ক্রিকেটের বাইরে অস্ট্রেলিয়া ঘোরার জন্য সবচেয়ে উপযুক্ত দেশ। এখানে অনেক কিছুই করার থাকে। সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যখন আপনার ওপর চাপ থাকবে, তখন সতেজ থাকার জন্য আপনি ঘুরতে বের হবেন। সময়টা উপভোগ করবেন। বাইরে ঘুরতে যাওয়া ও গলফ কোর্সে ঘুরতে যাওয়া, লাঞ্চ করা, কফি পান করা, স্কুটারে ঘোরার ব্যাপারে দোষের কিছু দেখছি না।’
ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনে অনধিকার চর্চা না করতে সাংবাদিকদের হুঁশিয়ারি করলেন স্টোকস। ইংলিশ অধিনায়ক বলেন,‘সংবাদমাধ্যম তাদের কাজ করছে ভালো কথা। তারা বিনয়ের সঙ্গে কাজ করুক। কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে মাথা ঘামাবেন না। আমাদের কাজ আমরা করব। তারা তাদের কাজ করবে। তারা আমাদের কর্মকাণ্ড রেকর্ড করতে পারে। দলের সবার কাছে একই বার্তা যে ক্যামেরায় কী রেকর্ড হয়ে গেল, সেটা দেখে সিদ্ধান্ত নেবেন না। আমরা মানুষ। যখনই সুযোগ পাব, একটা দেশে নিজেদের উপভোগ করার অধিকার আছে। ইংল্যান্ডে অনেক ঠাণ্ডার মধ্যেও রাত চারটায় ঘুরতে বেরিয়েছি।’
অ্যাশেজের পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে অস্ট্রেলিয়া আগামীকাল খেলতে নামবে। ব্রিসবেনের গ্যাবায় আগামীকাল হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে গোলাপি বলে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে। ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে চতুর্থ টেস্ট। নতুন বছরের ৩ জানুয়ারি মাঠে গড়াবে অ্যাশেজের পঞ্চম তথা শেষ টেস্ট।

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জেরে পাকিস্তান দলের প্রতিটি খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হবে—এমন খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে শেষ পর্যন্ত বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৪ মিনিট আগে
চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের খেলার কারণে এক সপ্তাহ বিরতি ছিল ইউরোপিয়ান লিগগুলোতে। বিরতি শেষে আজ মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগাসহ অন্যান্য লিগগুলো। প্রিমিয়ার লিগে মাঠে নামবে আর্সনাল, চেলসি, ম্যানচেস্টার সিটির মতো শীর্ষ ক্লাবগুলো। অন্যদিকে লা লিগায় খেলতে নামবে বার্সেলোন
৪১ মিনিট আগে
মেহেদী হাসান মিরাজের করা রানআউটের পর মেজাজ ধরে রাখতে পারেননি সালমান আলী আগা। রাগের মাথায় মাঠেই গ্লাভস-হেলমেট ছুড়ে মারেন পাকিস্তানি ব্যাটার। এ জন্য এবার শাস্তি পেতে হলো তাঁকে।
২ ঘণ্টা আগে
দ্বিতীয় ওয়ানডেতে ১২৮ রানের জয়ে সিরিজে সমতায় ফিরেছে পাকিস্তান। তবে সফরকারীদের জয় ছাপিয়ে রানআউট বিতর্কে আলোচনার কেন্দ্রবিন্দুতে মেহেদী হাসান মিরাজ। সালমান আলী আগাকে রানআউট করে বেশ তোপের মুখেই পড়েছেন বাংলাদেশ অধিনায়ক। আলোচিত ইস্যুতে মিরাজকে গলির ক্রিকেট বয়ের সঙ্গে তুলনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট
৩ ঘণ্টা আগে