‘বেটউইনার নিউজ’ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের শুভেচ্ছাদূত হয়েছেন সাকিব আল হাসান। কদিন আগেই সাকিব ও প্রতিষ্ঠানটি উভয় পক্ষই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি প্রকাশ করেছিল।
জানা গেছে, বিসিবিকে না জানিয়েই বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছিলেন সাকিব। বাংলাদেশ সরকারের আইন ও বিসিবি আইনে বেটিং নিষিদ্ধ হওয়ায় প্রতিষ্ঠানটির সঙ্গে সাকিবের চুক্তির বিষয়টি খতিয়ে দেখবে বিসিবি।
আজ মিরপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বোর্ড সভা শেষে এ কথা বলেছেন, ‘আমাদের অনুমতি নেওয়ার প্রশ্নই উঠে না। আমরা তো অনুমতি দেবই না। তার মানে আমাদের কাছে অনুমতি চায়নি। এরপর জানতে হবে আসলেই চুক্তিটা হয়েছে কিনা। আজকের সভায় এটা উঠেছিল। এটা কোনোভাবেই সম্ভব না। আমি বলেছি এমন চুক্তি হয়েছে কি না তা সাকিবের কাছে জানতে চাওয়া হবে।’
চুক্তির বিষয়ে পরিষ্কার হতে আজ-কালই সাকিবের সঙ্গে কথা বলবে বিসিবি। প্রয়োজনে চিঠির মাধ্যমে কারণ জানতে চাইবে বোর্ড। পাপন বলেছেন, ‘জানতে চেয়ে নোটিশ দেওয়া হবে। এটা তো বোর্ড অনুমোদন করবে না। বেটিংয়ের সঙ্গে কোনোরকমে যোগসূত্র থাকলে বোর্ড গ্রহণ করবে না। আবার বলেছে, বেটিং সংক্রান্ত এটা নাও হতে পারে।’

বিশ্বকাপ ফাইনালের আগে আলোচনায় এনসো ফার্নান্দেসের টোপো জিও উদযাপন। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে গোল করার পর যে ভঙ্গিতে উদযাপন করেছিলেন, ফাইনালের আগে আবারও একইভাবে দুই হাত কানের পেছনে নিয়ে সেই উদযাপন করতে দেখা গেল আর্জেন্টিনার এই মিডফিল্ডারকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে লাতিন আমেরিকার দল আর ইউরোপীয় দল যে কখনোই মুখোমুখি হয়নি, তা নয়। সবশেষ কাতার বিশ্বকাপের ফাইনালেই মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-ফ্রান্স। ফরাসিদের হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও উঠেছে ফাইনালে। কিন্তু এবারের ব্যাপারটা যে একেবারে আলাদা। যে দুই দল মুখোমুখি হচ্ছে, তাদের মধ্যে দ
২ ঘণ্টা আগে
আরও আগেই ইউরোপ অধ্যায়ের পাট চুকিয়েছেন লিওনেল মেসি। ২০২৩ সালেই যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। এরপরও নবম ব্যালন ডি’অরের হাতছানি আর্জেন্টিনার অধিনায়কের সামনে।
২ ঘণ্টা আগে
নতুন এক মাইলফলক গড়েছে ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে কিংবদন্তি ফুটবলার পেলের পরা জার্সি। ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের সাক্ষী এই ঐতিহাসিক জার্সিটি বৃহস্পতিবার সথেবির নিলামে বিক্রি হয়েছে ৪৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০ কোটি ৪৭ লাখ টাকা।
৩ ঘণ্টা আগে