ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত রাতে পাঞ্জাব কিংসের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছেন রাহুল তেওয়াটিয়া। ব্রাবোর্নে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ দুই বলে ছক্কা মেরে সমীকরণ মিলিয়েছেন গুজরাট টাইটানসের ব্যাটার তেওয়াটিয়া। এর আগে আরও তিনবার শেষ দুই বল ছক্কা মেরে ম্যাচ জেতানোর ঘটনা আছে।
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে শেষ দুই বলে ছক্কা মেরে ম্যাচ জেতালেন তেওয়াটিয়া। শেষ ওভারে গুজরাটের প্রয়োজন ছিল ১৯ রান। সেখানে প্রথম ৪ বলে আসে ৭ রান। তেওয়াটিয়া তাই ভালোমতোই জানতেন এখান থেকে ম্যাচ জেতাতে কী করতে হবে, ‘ম্যাচ জিতিয়ে তিনি বলেন, ‘এভাবে জিতলে দারুণ লাগে। আমার খুব বেশি ভাবার ছিল না, কিন্তু আমি জানতাম যে আমাকে নিচে নেমে ছক্কা মারতে হবে। স্মিথ প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে ভালো বোলিং করেন। আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম আমাকেও একই রকম কিছু করতে হবে।’
এর আগে ২০১৬ আইপিএলে মাহেন্দ্র সিং ধোনি শেষ দুই বলে দুটি ছক্কা মেরে পুণে সুপারজায়ান্টসকে জিতিয়েছিলেন। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ দুই বলে ২ ছক্কা মেরে ম্যাচ জেতাতে প্রথম দেখা গিয়েছিল ২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগে। পার্থ স্কর্চার্সের হয়ে ডলফিন্সের বিপক্ষে শেষ দুই বলে ২ ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন মিচেল মার্শ। আর সর্বশেষ এমন কীর্তি দেখা গেছে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লিগে। ২০১৯ সালে রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে সিদুয়ার বিপক্ষে এভাবে ম্যাচ জিতিয়েছিলেন নিশান পেইরিস।

আবারও পাকিস্তান ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ শন টেইট। নিজেদের পেস বোলিং কনসালটেন্ট হিসেবে সাবেক অস্ট্রেলিয়ার তারকা বোলারের সঙ্গে চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৩৩ মিনিট আগে
আর মাত্র একটা সকাল। বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন লিওনেল মেসি। তারকা ফুটবলারের ম্যাচ দেখতে ভক্ত-সমর্থকেরা নিশ্চয়ই ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবেন। ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করে রাখবেন মেসি, এই প্রত্যাশা সকলের। তবে তাঁর বিদায়টা যেন রঙিন না হয়, সেই চেষ্টা করবেন বেনিন গোলরক্ষক
১ ঘণ্টা আগে
মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামবেন। আর্জেন্টিনা তো বটেই, বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীরা এখন তাঁর বিদায়ী ম্যাচ দেখার অপেক্ষায়। মেসির জন্মশহর রোজারিও সেজেছে ভিন্ন সাজে।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসিকে নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা তুঙ্গে। ক্যারিয়ারের শেষ ম্যাচ বলে কথা। এমনকি তাঁর বিদায়ী ম্যাচের টিকিটের সময় দর্শকদের এতটাই ভিড় ছিল যে সার্ভার ক্র্যাশের মতো ঘটনা ঘটেছে। মেসির বিদায়ী ম্যাচ নিয়ে কী পরিমাণ উত্তেজনা কাজ করছে, সেটা তো কেবল এক ঝলক। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের বিপক্ষে খেলতে
৩ ঘণ্টা আগে