ফর্মের তুঙ্গে আছেন ইমাম উল হক। পাকিস্তানের বাঁহাতি ওপেনার সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের ছয় ম্যাচে করছেন চার-চারটি সেঞ্চুরি। আগামী জুনে ছন্দটা নিশ্চয়ই ওয়েস্ট ইন্ডিজে নিয়ে যেতে চাইবেন তিনি।
যদিও উইন্ডিজ সফরের ক্যাম্প অবশ্য এখনো শুরু করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সুযোগে বেশ কয়েকজন ক্রিকেটার ইংলিশ কাউন্টি মাতাচ্ছেন।
ইমাম অবশ্য ছুটি কাটাচ্ছেন একেবারে নিজের মতো করে। কখনো বাড়িতে শুয়ে-বসে, কখনো টিভি অনুষ্ঠানের অতিথির বেশে। সম্প্রতি এমনই এক কৌতুক অনুষ্ঠানে গিয়ে বিয়ের প্রস্তাব পেয়েছেন ২৬ বছর বয়সী ব্যাটার।
পাকিস্তানের চ্যানেল জিও টিভিতে লাইভ শো চলাকালেই এক তরুণী ইমামকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। মুহূর্তেই সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
দর্শকদের মধ্যে থেকে কথার বলার সুযোগ পেলে এক তরুণী হঠাৎ ইমামকে বলেন, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ প্রস্তাব দিয়েই লাজুক হাসিতে মুখ লুকান তিনি।
‘অকল্পনীয়’ প্রস্তাব পেয়ে কিংবদন্তি ইনজামাম উল হকের ভাতিজাও হাসি থামাতে পারেননি। তাঁর জবাব, ‘জানি না, এখন কী বলা উচিত।’
ফিরতি জবাবে সেই তরুণী ফের ‘বিপদে’ ফেলেন শুরুতে প্রস্তাব ঝড় সামলানো ইমামকে। এবার বলেন, ‘প্লিজ না বলবে না, আমি তোমার জন্য সব করতে রাজি।’
এবার অবশ্য ‘স্ট্রেট ড্রাইভ’ করতে পারেননি ইমাম। প্রতি উত্তরে বাধ্য ছেলের মতো মাকে দেখিয়ে দেন। বলেন, ‘এ ব্যাপারে কথা বলতে আপনাকে আমার মায়ের কাছে যেতে হবে।’ ইমামের প্রস্তাব মেনে নিয়ে পরে তরুণী বলেন, ‘আমি সেটাই করব।’
মজা শেষে অবশ্য সবকিছু খোলাসা করেন ইমাম। জানান, অধিনায়ক বাবর আজমের আগে দাম্পত্য জীবন শুরুর ইচ্ছে নেই তাঁর, ‘আপাতত বিয়ে করার পরিকল্পনা নেই। হয়তো দেড় বছর পর আমাকে বিয়ে করতে দেখবেন। এখন আমার মনোযোগ শুধু ক্রিকেটে। আগে বাবর আজম বিয়ে করুক, তারপর না হয় আমারটা নিয়ে ভাবা যাবে।’
টিভি অনুষ্ঠানে তরুণীকে পরোক্ষভাবে ‘না’ বলে দিলেও একাধিক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ আছে ইমামের বিরুদ্ধে। ২০১৯ সালে নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন ইমাম। ছয় মাসে বিভিন্ন বয়সী সাত নারীর সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলা ও যৌন উত্তেজক বার্তা পাঠানোর মতো গুরুতর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দোষ স্বীকার করে পিসিবির কাছে ক্ষমা চাওয়ায় পার পেয়ে যান তিনি।

টেনিসের ব্যস্ত সূচি নিয়ে সোচ্চার কার্লোস আলকারাস। একের পর এক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলতে গিয়ে খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ পড়ছে বলে মনে করেন স্প্যানিশ তারকা। ভবিষ্যতে তাই চোট এড়াতে নিয়মিত বিরতি নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
৮ মিনিট আগে
শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ম্যাচের প্রথম কোয়ার্টারেই দুই দল দুটি করে গোলের সুযোগ কাজে লাগিয়ে সমতায় ছিল। দ্বিতীয় কোয়ার্টারে এগিয়েও গিয়েছিল বাংলাদেশের যুবারা। শেষ পর্যন্ত সেই এগিয়ে যাওয়াটা ধরে রাখতে পারেনি তারা। ৩–২ গোলে চীনের কাছে হেরে জুনিয়র (অনূর্ধ্ব-২০) হকি এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ।
১১ মিনিট আগে
কোকেন সেবনের শাস্তি পেয়েছেন নিক কিরগিওস। এক মাসের নিষেধাজ্ঞাও মেনে নিয়েছেন। আপাতত তিনি আছেন টেনিস কোর্টের বাইরে। অস্ট্রেলিয়ার এই টেনিস তারকার ব্যাপারে আজ টেনিসের অ্যান্টি-ডোপিং সংস্থা (ওয়াডা) এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের পর বদলে গেছে আর্জেন্টিনার পরবর্তী আন্তর্জাতিক সূচির পরিকল্পনা। তারকা ফরোয়ার্ডকে ঘিরে এশিয়া সফরের যে পরিকল্পনা করেছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), সেটি এখন বাতিল হওয়ার পথে।
১ ঘণ্টা আগে